ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢাকায় আন্তর্জাতিক কিরাত সম্মেলনে অংশ নেবেন বিশ্বখ্যাত কারিরা

আকাশ জাতীয় ডেস্ক :

আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত সংস্থা ইক্বরা’র উদ্যোগে ও পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘২৩তম ইক্বরা আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাংলাদেশ-২০২৪’।

আগামী শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এবারের সম্মেলনে অংশগ্রহণ করবেন মিসরের শাইখ কারি ইয়াসির শারক্বউঈ, ইরানের কারি হামীদ রেজা আহমাদী ওয়াফা, পাকিস্তানের কারি হাম্মাদ আনোয়ার নাফীসী এবং মরক্কোর ক্বারি ইলিয়াস আল-মিহয়াউঈ।

সম্মেলনে প্রধান অতিথি থাকবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আরও উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা। সম্মেলনে সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত সংস্থা ইক্বরা’র সভাপতি, বাংলাদেশের শাইখুল কুররা, শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী।

১৯৬৬ সাল থেকে শুরু হওয়া বিশ্বের সবচেয়ে ঐতিহ্যবাহী এই সম্মেলনের মাধ্যমে বিশুদ্ধ কুরআন তেলাওয়াতের প্রচলন উপমহাদেশে শুরু হয়েছিল ইমামুল কুররা মাওলানা কারী মো. ইউসুফ (রহ.)-সহ তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ কারীদের হাত ধরে।

কারী মো. ইউসুফ (রহ.) আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত সংস্থা ইক্বরা’র প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের সাবেক প্রধান কারী।

এবছর সম্মেলন শুরু হবে সকাল ৮টায়। আসরের পূর্ব পর্যন্ত তেলাওয়াত করবেন ইক্বরা’র সদস্য এদেশের শীর্ষস্থানীয় কারীগণ এবং মা’হাদুল কেরাত বাংলাদেশের দেশি এবং বিদেশি ছাত্ররা। আসরের পর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের মূল পর্ব শুরু হবে। এবছর দেশের ১৪টি জেলায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঢাকায় আন্তর্জাতিক কিরাত সম্মেলনে অংশ নেবেন বিশ্বখ্যাত কারিরা

আপডেট সময় ০৭:০৮:১১ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪