ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

কর্ণাটকে ৬ বাংলাদেশি গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক :

দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের চিত্রদুর্গায় ছয় বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং কর্ণাটকে প্রবেশের আগে পশ্চিমবঙ্গে অবস্থান করেছিল।

গ্রেফতারকৃতরা হলেন- শেখ সাইফুর রোমান, মোহাম্মদ সুমন হুসেন আলী, মাজহারুল, আজিজুল শাইক, মোহাম্মদ সাইক সিকদার ও সানাওয়ার হোসেন।

পুলিশ জানিয়েছে, এই ব্যক্তিরা কাজের সন্ধানে এসেছিলেন। কর্ণাটকে প্রবেশ করার পরে, তারা চিত্রদুর্গায় আসার আগে অনেক জায়গা ঘুরে দেখেছিলেন। জিজ্ঞাসাবাদের সময় তারা পুলিশকে তা বলেছেন।

পুলিশ তাদের অবৈধভাবে তৈরি করা ভারতীয় পরিচয়পত্র আধার কার্ড, প্যান কার্ড এবং শনাক্তকরণের অন্যান্য প্রমাণ বাজেয়াপ্ত করেছে।

তদন্তে দেখা গেছে, ওই ব্যক্তিরা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের পর কলকাতায় জাল পরিচয়পত্র সংগ্রহ করেছিলেন। চিত্রদুর্গায় হলালকেরে রোডের অরবিন্দ গার্মেন্টস এবং হোয়াইট ওয়াশ গার্মেন্টসের কাছে ধবলাগিরি লেআউটের দ্বিতীয় ফেজে পুলিশ টহল চলাকালীন ছয়জনকেই গ্রেফতার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, গত মাসে কর্ণাটকের উডুপি জেলায় অবৈধভাবে অবস্থানরত আট বাংলাদেশি নাগরিককে হেফাজতে নেওয়া হয়। তারা গত তিন বছর ধরে বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়াই জেলার হুদ গ্রামে বসবাস করছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

কর্ণাটকে ৬ বাংলাদেশি গ্রেফতার

আপডেট সময় ০৭:৪৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪