ঢাকা ১২:২২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঈদ ছাড়া ব্যর্থ শাকিব খান

আকাশ বিনোদন ডেস্ক :

ইন্ডাস্ট্রির ব্যবসাসফল নায়ক হিসাবেই শাকিব খানকে অভিহিত করেন অনেকে। কিন্তু এই ব্যবসা পুরোটাই ঈদকেন্দ্রিক। ঈদে এমনিতেই দর্শক সমাগম থাকে সিনেমাহলে। সেই সুযোগটাই কাজে লাগান নির্মাতা, প্রযোজকরা। আর এভাবেই গত কয়েক বছর ঈদে শাকিব অপ্রতিদ্ব›দ্বী হয়ে উঠেছিলেন।

কিন্তু ঈদ ছাড়া শাকিবের বাজার কতটা প্রসন্ন? এমন প্রশ্ন বহুবার উঠেছে। এবার পাওয়া গেল সেই প্রশ্নের উত্তর। গত শুক্রবার সারাদেশে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘দরদ’। এটি পরিচালনা করেছেন অনন্য মামুন। মুক্তির চার দিনেই দর্শক খরার মুখে পড়ে সিনেমাটি। এতে প্রমান হলো, ঈদ ছাড়া ব্যর্থ শাকিব খান।

শুক্রবার মুক্তি উপলক্ষ্যে বলা হয়েছিল ‘অগ্নিপরীক্ষায় শাকিব খান’। কিন্তু সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি এ নায়ক। এছাড়া সিনেমাটি নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

এদিকে সিনেমাটি মুক্তির পরই পড়ে পাইরেসির কবলে। সামাজিক মাধ্যমে সিনেমাটির ত্রিশ মিনিট থেকে এক ঘন্টার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে পরিচালক আইনী ব্যবস্থা নিচ্ছেন বলেও জানান।

গত কয়েকমাস আগে সিনেমাটি নিয়ে শাকিব ভক্তদের মাঝে প্রত্যাশার পারদ তুঙ্গে ছিল। কিন্তু ক্রমান্বয়ে সেটা স্তিমিত হয়ে যায়। সমালোচকরা বলছেন, দরদ দিয়ে শাকিব খান দর্শকদের প্রত্যাশা খুব একটা পূরণ করতে পারেনি। বাংলাদেশের পাশাপাশি সিনেমাটি ভারতসহ আরও কয়েকটি দেশে মুক্তি পেয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ভারতে সিনেমাটির বাজার একেবারেই তলানিতে। অর্থাৎ ভারতীয় দর্শকরাও শাকিব খানকে গ্রহণ করেননি। এর ফলে দেশটিতে শাকিবের নতুন কাজের পথও অনেকটা সংকুচিত হয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঈদ ছাড়া ব্যর্থ শাকিব খান

আপডেট সময় ০৯:৪৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪