ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রেমিক আলেকজান্ডারের সঙ্গে ঘুরছেন সাবেক হার্দিকপত্নী নাতাশা

আকাশ বিনোদন ডেস্ক :

ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে দাম্পত্যে ইতি টেনেছেন সার্বিয়ান মডেল নাতাশা স্তানকোভিচ। বিচ্ছেদ ঘোষণার পরই ছেলেকে নিয়ে সার্বিয়া উড়ে গিয়েছিলেন তিনি। কিন্তু কিছু দিন পর তিনি আবার কাজের জন্য ফিরে আসেন ভারতে। ইতোমধ্যে একটি মিউজিক ভিডিওর কাজ সেরে ফেলেছেন নাতাশা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নাতাশা বলেছিলেন, তিনি আর সার্বিয়া যাচ্ছেন না। এই দেশেই থাকছেন। কারণ তাদের সন্তান। অগস্ত্যের স্কুল ভারতে। তাদের সন্তানের পরিবার, অর্থাৎ হার্দিকেরা এ দেশে থাকেন। ফলে ভারতকেই তিনি নিজের দেশ মনে করছেন। ফের আগের মতোই কাজের ব্যস্ততায় ডুবে যেতে চেষ্টা করছেন নাতাশা।

দিন কয়েক আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক স্বামী ও সন্তানের সঙ্গে তোলা ছবি পোস্ট দিয়ে ঘোষণা করেছিলেন— এখনো আমরা পরিবার। আর কয়েকটা দিন যেতেই না যেতেই তাকে দেখা গেল প্রেমিকের বাহুলগ্না হয়ে।

জানা গেছে, প্রেমে আছেন, ফ্রেমেও আছেন নাতাশা। দিন কয়েক আগে সাবেক স্বামী আর একমাত্র সন্তানের সঙ্গে ছবি দিয়ে ‘আমরা এখনো এক পরিবার’ কথাটা লিখেছিলেন নাতাশা স্তানকোভিচ। কিন্তু দিন কয়েক যেতে না যেতেই নাতাশাকে দেখা গেল চর্চিত প্রেমিকের সঙ্গে এক ফ্রেমে।

গত শনিবার রাতে হার্দিক পান্ডিয়ার সাবেক স্ত্রী মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় গিয়েছিলেন প্রেমিক আলেকজান্ডার অ্যালেক্সের সঙ্গে। সঙ্গে সঙ্গে ছবি তুলে মুহূর্ত বন্দি করলেন একদল ফটোসাংবাদিক। নাতাশা কিন্তু এড়িয়ে যায়নি। বরং চর্চিত প্রেমিককে নিয়ে হাসিমুখে পোজ দেন তিনি।

সপ্তাহান্তের প্রথম রাত। সারা সপ্তাহের কাজের ক্লান্তি সরিয়ে ‘আমচি মুম্বাই’ শনিবার উল্লাসের মেজাজে। একান্ত অবসর বিনোদনে জনপ্রিয় মুখেদের আনাগোনা প্রেক্ষাগৃহ, রেস্তোরাঁ আর নিশি ঠেকে। বান্দ্রার এক রেস্তোরাঁয় তেমনিভাবে সম্ভবত উপস্থিত হয়েছিলেন এ প্রেমিক-প্রেমিকা যুগল।

আলেকজান্ডার নিজেকে মুড়েছিলেন নীল ডেনিমে। নিজেদের মতো করে সময় কাটানো তো এক ধরনের উদযাপন। তাই কি নাতাশার সাজে রাতের মতোই নিকষ কালো রঙ। ছোট পোশাক থেকে হান্টার শু— সবখানেই সেই রঙের ছোঁয়া।

ফটোসাংবাদিকরা ঘিরে ধরতেই আলেকজান্ডার যেন একটু অস্বস্তিতে পড়েন। নাতাশার এতে কোনো সমস্যা হয়নি, কোনো সংকোচ নেই। তিনি প্রেমিককে নিয়ে ক্যামেরার মুখোমুখি হয়েছেন। তার পর হাসিমুখে ফটোসাংবাদিকদের বিদায় জানিয়ে পা রেখেছেন রেস্তোরাঁয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রেমিক আলেকজান্ডারের সঙ্গে ঘুরছেন সাবেক হার্দিকপত্নী নাতাশা

আপডেট সময় ০৯:৩২:১৯ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪