ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শাহরুখ-বিজয়কে টপকে শীর্ষে আল্লু অর্জুন

আকাশ বিনোদন ডেস্ক :

দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন। প্রথম কোনো তেলেগু তারকা হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার খেতাব জিতেছেন তিনি। ‘পুষ্পা’ সিনেমার জন্যই সেরার মুকুট মাথায় উঠেছে তার।

এই সিনেমায় ব্যাপক সাফল্যের পর থেকেই দ্বিগুন হয়েছে অভিনেতার পারিশ্রমিক। বর্তমানে পারিশ্রমিকের দিক থেকে শীর্ষ স্থানে রয়েছেন আল্লু অর্জুন। সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত তারকাদের তালিকায় একেবারে প্রথমে নিজের নাম লেখালেন তিনি।

অজস্র সুপারহিট ছবির মোট বক্স অফিস কালেকশনকেও নাকি ছাপিয়ে গেছে তার পারিশ্রমিক। এদিকে বক্স অফিসে মুক্তির অপেক্ষায় ‘পুষ্পা টু’। ‘ট্র্যাক টলিউড’-এর প্রতিবেদন অনুযায়ী এই ছবির জন্য নাকি প্রায় ৩০০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন অভিনেতা।

তার এই পারিশ্রমিকের অংক একাধিক সিনেমার মোট আয়, বহু তারকার বেতনের থেকে অনেক বেশি। এই প্রতিবেদন অনুযায়ী ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা এখন ‘আইকন স্টার’। ২০২১ সালে মুক্তি পায় ‘পুষ্পা’ যা দর্শকমহলে বিপুল সাড়া ফেলে এই ছবি।

এই ছবির খ্যাতি ছড়িয়ে পড়ে বিদেশেও। কোভিড পরবর্তী সময় যখন প্রেক্ষাগৃহ ধুঁকছে রীতিমতো, সেই সময়ে দাঁড়িয়েও দুর্দান্ত ব্যবসা করে এই ছবি। সেই থেকেই ‘পুষ্পা টু’ মুক্তির অপেক্ষায় ভক্ত-অনুরাগী থেকে শুরু করে সিনেমাপ্রেমীরা।

আল্লু অর্জুনের আগে বিজয় থালাপতি ছিলেন এই তালিকার শীর্ষে। একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, থালপতি তার ‘গট’ ছবির জন্য ২০০ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছিলেন। সেই ছবিতে তাকে দ্বৈত চরিত্রে দেখা যায়। তবে ‘পুষ্পা টু’ ছবির হাত ধরে সেই রেকর্ড ভাঙলেন আল্লু অর্জুন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহরুখ-বিজয়কে টপকে শীর্ষে আল্লু অর্জুন

আপডেট সময় ০৯:৩৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪