ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইলন মাস্কের সঙ্গে কোনও বৈঠক হয়নি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ও যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘনিষ্ঠ মার্কিন ধনকুবের ইলন মাস্কের মধ্যে বৈঠকের বিষয়টি অস্বীকার করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

দুই ইরানি কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এই বৈঠকের কথা জানায়।

প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহের শুরুর দিকে বৈঠকটি হয়। একজন বিদেশি সহকর্মীর ব্রিফ করা একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেসও দু’জনের মধ্যে একটি বৈঠকের খবর জানিয়েছে।

কিন্তু ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বিষয়টি ‘স্পষ্টভাবে অস্বীকার’ করেছেন। তিনি বলেছেন, বৈঠক সংক্রান্ত মার্কিন মিডিয়ার সংবাদ দেখে তারা ‘বিস্মিত’ হয়েছেন।

প্রতিবেদনে দাবি করা হয়, ইলন মাস্ক ও ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানির মধ্যে একটি বৈঠক সোমবার নিউইয়র্কের একটি গোপন স্থানে অনুষ্ঠিত হয়। এক ঘণ্টারও বেশি সময় স্থায়ী হয় সেই বৈঠক।

ইরানি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে দাবি করা হয়, কীভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমিত করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে ওই বৈঠকে।

বৈঠকের বিষয়টি নিশ্চিত হতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ইলন মাস্ক, ট্রাম্পের ট্রানজিশন টিম এবং জাতিসংঘে ইরানি মিশনের সঙ্গে যোগাযোগ করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইলন মাস্কের সঙ্গে কোনও বৈঠক হয়নি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০১:১৫:২৮ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪