ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কারের আহ্বান ইন্দোনেশিয়ার

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইসরায়েলের সদস্যপদ বাতিলের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ইন্দোনেশিয়া। দেশটির বার্তা সংস্থা আনতারা এ খবর জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানায়, ইন্দোনেশিয়ার জনপ্রতিনিধি পরিষদ আন্তঃসংসদীয় সহযোগিতা কমিটি (ডিপিআর আরআই) এ আহ্বান জানিয়েছে।

এক বিবৃতিতে ডিপিআর আরআইয়ের চেয়ারপারসন মারদানি আলী সেরা বলেন, জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কার করুন। কারণ ইসরায়েলি সামরিক বাহিনী পরিচালিত গণহত্যা অব্যাহত রয়েছে এবং আরও বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে।

তিনি বলেন, শান্তি, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা এবং আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দেওয়া জাতিসংঘ সনদ লঙ্ঘন করেছে ইসরায়েল।

তিনি আরও বলেন, জাতিসংঘ সনদে বলা হয়েছে, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, বিভিন্ন জাতির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তি করাই জাতিসংঘের মূল লক্ষ্য। সুতরাং জাতিসংঘের জন্য সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, ইসরায়েলকে বহিষ্কার করা এবং আমরা ইসরায়েলকে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন করতে সম্মত হয়েছি।

এর আগে আরব লীগ-ওআইসি শীর্ষ সম্মেলনে জাতিসংঘে ইসরায়েলের সদস্যপদ বাতিলের প্রস্তাব জারি করা হয়েছে। ইন্দোনেশিয়া ও অন্যান্য দেশ ইসরায়েলকে বহিষ্কারের জন্য দৃঢ়ভাবে অনুরোধ করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কারের আহ্বান ইন্দোনেশিয়ার

আপডেট সময় ১২:০০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪