ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালিয়ে গেল স্বামী

আকাশ জাতীয় ডেস্ক :

শেরপুরে সদর হাসপাতালের জরুরি বিভাগে শান্তা নামে এক গৃহবধূর লাশ ফেলে পালিয়েছে তার স্বামী। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে।

শান্তার (২৫) স্বামীর নাম নওশাদ আলম ওরফে মুরাদ। তিনি শেরপুরে এসিআই কোম্পানির মেডিকেল প্রতিনিধি হিসেবে কর্মরত। নিহত শান্তার বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায়। তার বাবার নাম জুয়েল মিয়া বলে জানা গেছে।

পুলিশ ও নিহতের পরিবার জানান, শুক্রবার বিকালে গৃহবধূ শান্তাকে তার স্বামী মুরাদ একটি রিকশাযোগে তার শহরের গরুহাটির ভাড়াবাসা থেকে শেরপুর সদর হাসপাতালে জরুরি বিভাগে আনেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে দেখতে পান রোগী মৃত। এ সময় উপস্থিত তার স্বামী মুরাদ অবস্থা বেগতিক দেখে কৌশলে পালিয়ে যান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে আসে।

নিহত শান্তার সঙ্গে গত পাঁচ মাস আগে পারিবারিক ভাবে নওশাদের বিয়ে হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) হুমায়ুন আহমেদ নুর জানান, নিহত গৃহবধূর গলায় ফাঁস দেওয়ার মতো আঘাতের চিহ্ন রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালিয়ে গেল স্বামী

আপডেট সময় ১১:১৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪