অাকাশ জাতীয় ডেস্ক:
প্রধান বিচারপতির ছুটি নিয়ে বিএনপি বাংলাদেশে পাকিস্তানের পরিস্থিতি সৃষ্টি করতে চায়। শুক্রবার সকালে মাদারীপুরে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এ কথা বলেন।
শাজাহান খান বলেন, বিএনপি প্রধান বিচারপতি শারীরিক বিশ্রামের জন্য ছুটি নিয়ে পানি ঘোলা করার চেষ্টা করছে। প্রধান বিচারপতির ছুটি নিয়ে পাকিস্তানের মতো পরিস্থিতি সৃষ্টি করতে চায় তারা।
নৌপরিবহন মন্ত্রী আরো বলেন, প্রধান বিচারপতির ছুটি নিয়ে শান্তিপূর্ণ অবস্থাকে অশান্ত করতে চায় বিএনপি। কোনো দিনই দেশের মানুষ এমটি হতে দেবে না।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ফারুক আহম্মদ, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 












