ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্যান্সার আক্রান্ত হিনা খানের আবেগঘন পোস্ট

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউড অভিনেত্রী হিনা খান দীর্ঘদিন ধরেই স্তন ক্যান্সারে ভুগছেন। কঠিন এই রোগের চিকিৎসার মাঝেও, তিনি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট দিয়ে ভক্তদের তার শারীরিক অবস্থার আপডেট দেন।

সম্প্রতি হিনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি নোট শেয়ার করেছেন। এতে তিনি লিখেছেন, ‘হে আল্লাহ, আমি জানি না আমার জন্য আপনার কী পরিকল্পনা। কিন্তু আমি সব সময় আপনার উপর বিশ্বাস রাখতে চাই। এমনকি, দুঃখ-কষ্ট ও যন্ত্রণার মুহূর্তেও। বহু অনিশ্চয়তার মধ্যেও আমি আপনার উপর সম্পূর্ণ বিশ্বাস করি। এমন কঠিন অবস্থা থেকে আমায় মুক্তি দিন।’

অভিনেত্রীর এই পোস্ট নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকেরই মনে ভয়, হিনা হয়তো সাহস হারিয়ে ফেলছেন। এবং তাতে তার অসুস্থতাও বেড়ে যেতে পারে। হিনার জন্য অনেককেই প্রার্থনা করতেও দেখা গিয়েছে।

উল্লেখ্য, সিনেমায় কাজ করলেও ছোট পর্দার অভিনেত্রী হিসেবে সবার কাছে পরিচিত হিনা খান। ‘ইয়ে রিসতা ক্যায়া কহে লাতা হ্যায়’ সিরিয়ালে অভিনয়ের মাধ্যমেই দর্শকের কাছে জনপ্রিয়তা পান। এরপর কসৌটি জিন্দেগি কি, নাগিন ৫- এর মতো ধারাবাহিকে কাজ করেছেন। রিয়্যালিটি শো বিগ বস, ফিয়ার ফ্যাক্টর খতরো কে খিলাড়ি সিজন ৮ ও ১৩, ইন্ডিয়ান আইডলেও অংশ নিয়েছিলেন। অতিথি শিল্পী হিসাবেও একাধিক ধারাবাহিকে দেখা গেছে হিনাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ক্যান্সার আক্রান্ত হিনা খানের আবেগঘন পোস্ট

আপডেট সময় ১১:২৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪