ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্রশিবিরকে তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে: ডা. শফিকুর রহমান সন্তানেরা যুগ্মসচিব-বুয়েট শিক্ষক, তবুও একা ঘরে মরতে হলো বৃদ্ধ মাকে ‘ইরান সরকারের ভিত্তি নড়ে গেছে, এটি ভেঙে পড়তে বাধ্য’ খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৭ বর্তমান সরকার সব মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী: মঈন খান জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

রংপুর রাইডার্সের লক্ষ্য ফাইনাল খেলা ব্যাটিং কোচ আশরাফুল

আকাশ স্পোর্টস ডেস্ক :

রংপুর রাইডার্সের সঙ্গে কোচ হিসেবে বড় মঞ্চে মোহাম্মদ আশরাফুলের যাত্রা শুরু হতে যাচ্ছে। দলটির ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। তার অধীনেই আসন্ন গ্লোবাল সুপার লিগ টি-২০ টুর্নামেন্টকে সামনে রেখে মিরপুরে অনুশীলন শুরু করেছে রংপুরের ক্রিকেটাররা।

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মিরপুরে রংপুরের সহকারী হিসেবে অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন আশরাফুল। পাঁচ দলের এই টুর্নামেন্টকে কঠিন মানলেও গ্লোবাল সুপার লিগে ফাইনাল খেলার লক্ষ্যের কথা জানিয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

তিনি বলেন, ‘অবশ্যই সহজ হবে না। কঠিন হবে। তারপরও আমি মনে করি যে এটা আমাদের স্থানীয় ক্রিকেটারদের জন্য বড় একটা সুযোগ। গ্লোবাল টি-২০, এটা পুরো বিশ্বে সবাই ফোকাস করবেন যারা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করে থাকেন। আমাদের দেশ থেকে খেলোয়াড়রা এতোটা সুযোগ পায় না গ্লোবালি যে টুর্নামেন্টগুলো হয়।’

তিনি আরও বলেন, ‘এটা একটা সুযোগ আমাদের খেলোয়াড়দের জন্য। কঠিন হবে। তবুও আমার মনে হয় আমাদের সবার দলগত পারফরম্যান্স যদি ভালো থাকে, ব্যক্তিগত পারফরমান্সও যদি ভালো করে তাহলে অবশ্যই আমাদের লক্ষ্য ফাইনাল খেলা। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য তো সবার থাকে। তবে প্রথম লক্ষ্য ফাইনাল খেলা।’

গ্লোবাল সুপার লিগের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে রংপুর। এর মধ্যে ৯ জন বাংলাদেশি, বাকি চারজন বিদেশি। বিপিএলের জন্য নিজেদের সাজানো স্কোয়াডের বাইরেও আছেন আফিফ হোসেন, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বিরা। নিজেদের দল নিয়েও বেশ আশাবাদী আশরাফুল।

তিনি বলেন, ‘রংপুর দল হিসেবে খুবই ভালো। আমরা জানি যে বিপিএলে এটি দল হিসেবে তিন-চারটি দলের একটি। প্রচুর গোছানো একটা দল। এই দলের অংশ হতে পেরে ভালো লাগছে। আরও তিন দিন আমরা অনুশীলন করব, এরপর একটি অনুশীলন ম্যাচ খেলব। ওয়েস্ট ইন্ডিজেও আরও চার দিন অনুশীলন করব। ভালো পরিবেশে কাজ করতে অবশ্যই ভালো লাগে।’

Tag :
আপলোডকারীর তথ্য

‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি

রংপুর রাইডার্সের লক্ষ্য ফাইনাল খেলা ব্যাটিং কোচ আশরাফুল

আপডেট সময় ০৭:৪২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪