ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

শিল্পীদের কোনো দলীয় মোড়কে আটকে রাখা ঠিক নয়

আকাশ বিনোদন ডেস্ক

দীর্ঘ আট বছর দেশের মাটিতে গান গাইতে পারেননি জনপ্রিয় সংগীতশিল্পী বেবি নাজনীন। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন এ শিল্পী। এ কারণে প্রবাস জীবন বেছে নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। সেখানে নিয়মিতই তিনি গান করতেন। বিভিন্ন অনুষ্ঠানেও যোগ দিতেন।

হাসিনা সরকার পতনের পর অবশেষে দেশে ফিরেছেন এ শিল্পী। ফিরেই সংগীত নিয়ে তার পরিকল্পনা জানিয়ে বেবি নাজনীন বলেন, ‘শিল্পীরা দলমতের ঊর্ধ্বে। তাদের কোনো দলীয় মোড়কে আটকে রাখা ঠিক নয়। এতদিন যেভাবে কালোতালিকা করে শিল্পীদের কোণঠাসা করে রাখা হয়েছিল, এমন সংস্কৃতি আর চাই না।

তিনি বলেন, বিশেষ কোনো দলের সমর্থক বলেই তাকে এড়িয়ে চলতে হবে কেন? শিল্পীর গান গাওয়ার অধিকার কেড়ে নেওয়া এ কেমন স্বাধীনতা? সবার অংশগ্রহণে আবারও নতুন করে সংগীতাঙ্গনকে ঢেলে সাজাব। আর কোনো শিল্পী যেন কোণঠাসা হয়ে না থাকে। আমাদের সামনে তৈরি হবে নতুন বাংলাদেশ।’

এতদিন দেশের বাইরে অবস্থান করলেও রাজনীতিতে সক্রিয় ছিলেন বেবি নাজনীন। গত জুন মাসে তাকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হিসাবে মনোনীত করা হয়। দীর্ঘ ক্যারিয়ারে বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আধুনিক সংগীতের সর্বাধিক গানের অ্যালবামের শিল্পী তিনি।

সংগীত জীবনের শুরু থেকেই অডিও মাধ্যম, বেতার, টেলিভিশন, সিনেমা ও দেশ-বিদেশের মঞ্চ মাতিয়েছেন সমান তালে। তার গাওয়া উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে-‘মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে’, ‘এলোমলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল’, ‘কাল সারা রাত ছিল স্বপনেরও রাত’, ‘দু’চোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে’, ‘আজ পাশা খেলব রে শ্যাম’, ‘ও বন্ধু তুমি কই কই রে’ ইত্যাদি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নানা পাটেকরের মৃত্যু: তনুশ্রীর ‘শয়তানের মৃত্যু’ মন্তব্যে পুরোনো বিতর্ক

শিল্পীদের কোনো দলীয় মোড়কে আটকে রাখা ঠিক নয়

আপডেট সময় ১১:৫৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪