ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রের বিপক্ষে মুখোমুখি হওয়া এড়ানো সম্ভব নয়: ইরানের প্রেসিডেন্ট

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক উন্নত করার জন্য তার প্রশাসনের প্রচেষ্টা তুলে ধরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মোকাবিলা হওয়া অনিবার্য।

মঙ্গলবার (১২ নভেম্বর) তেহরানে সাবেক ইরানি পররাষ্ট্রমন্ত্রীদের একটি গ্রুপের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন। খবর তাসনিম নিউজের।

পেজেশকিয়ান বলেন, তার প্রশাসন বন্ধুদের সঙ্গে সম্পর্কের প্রতি আস্থা রাখে এবং শত্রুদের প্রতি সহিষ্ণুতা প্রদর্শন করে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, দেশের অভ্যন্তরীণ সমস্যাগুলো সমাধান এবং দেশের উন্নয়ন করতে হলে, শুধু অভ্যন্তরীণ বিষয়গুলো সমাধান করা নয়, আন্তর্জাতিক সম্পর্কগুলোও সুসংগঠিত করতে হবে। উত্তেজনা কমাতে হবে এবং আঞ্চলিক ও বৈশ্বিক দেশগুলোর সঙ্গে যোগাযোগের পরিবেশ উন্নত করতে হবে।

তিনি বলেন, আমার বিশ্বাস, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও, চাই বা না চাই, আমাদের শেষমেশ ওই দেশের সঙ্গে আঞ্চলিক এবং আন্তর্জাতিক মঞ্চে মোকাবিলা করতে হবে। তাই আমাদের উচিত, আমরা নিজেদেরই এই পরিস্থিতি পরিচালনা করি।

তিনি আরও বলেন, তার প্রশাসন ইরানি প্রতিষ্ঠানের মূল কৌশল এবং দৃষ্টিভঙ্গি অনুসরণ করতে দৃঢ় প্রতিজ্ঞ।

পেজেশকিয়ান বলেন, তার প্রশাসন বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে কাজ করছে, এর মধ্যে ইউরোপীয় দেশগুলোর সঙ্গেও সম্পর্ক বৃদ্ধি অন্তর্ভুক্ত।

তিনি বলেন, ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে, তবে সম্প্রতি কিছু অশুভ কাজ করে সায়োনিস্ট শাসনব্যবস্থা এ প্রক্রিয়াকে বিঘ্নিত এবং জটিল করতে চেষ্টা করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রের বিপক্ষে মুখোমুখি হওয়া এড়ানো সম্ভব নয়: ইরানের প্রেসিডেন্ট

আপডেট সময় ০২:৩৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪