ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

জাতীয় সংসদ নির্বাচনের পদ্ধতিতে প্রচলিত ধারায় পরিবর্তন আনা প্রয়োজন :শামীম হায়দার

আকাশ জাতীয় ডেস্ক :

জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন, জাতি এমন একটি জাতীয় সংসদ নির্বাচন চায়, যেখানে সবাই নির্বিঘ্নে স্বতঃস্ফূর্ত, মুক্ত স্বাধীনভাবে ভোট দিতে পারবে। তাই জাতীয় সংসদ নির্বাচন পদ্ধতিতেও প্রচলিত ধারার পরিবর্তন আনা দরকার। সংখ্যানুপাতিক প্রক্রিয়ায় যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে বড় দুটি দল এবং প্রতীকের বাইরে যে সকল রাজনৈতিক দল দেশব্যাপী ভোটের মাঠে থাকে কিন্তু অর্থের কারণে বা পেশিশক্তির কারণে একটি আসনেও জিততে পারছেন না, তাদের সংসদে প্রতিনিধিত্বের সুযোগ থাকা উচিত। এটি বড় দুটি দলের বাইরে একটি বিকল্প অংশগ্রহণমূলক সংসদীয় প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা সৃষ্টি করবে, যা হবে অন্তর্ভুক্তিমূলক।

আজ কিশোরগঞ্জ জেলা জাকের পার্টির ইউনিয়ন প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন। শহরের প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা জাকের পার্টি সভাপতি আ. হাকিম।

শামীম হায়দার বলেন, বিচারিক কাঠামো স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করে যেতে হবে। একটি বিষয় লক্ষ্যণীয়, যারা আমাদের প্রবাসী বাংলাদেশি, তৈরি পোশাক শিল্প খাতের পাশাপাশি যারা নিজেদের মাথার ঘাম পায়ে ফেলে পরিবার-পরিজন, সকল শখ-আহলাদ সমস্ত কিছু বিসর্জন দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত এবং তাদের কষ্টার্জিত আয় বাংলাদেশে রেমিট্যান্স হিসেবে প্রেরণ করছেন। সেই রেমিট্যান্স যোদ্ধাদের এবার মূল্যায়ন করতে হবে। রেমিট্যান্স যোদ্ধাদের এবার ভোটের আওতায় আনতে হবে। সেক্ষেত্রে তাদের জন্য ই-ভোটিং অবশ্যই প্রবর্তন করতে হবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, সর্বজন গ্রহণযোগ্য, বিতর্কমুক্ত এবং উৎসবমুখর করতে হলে ই-ভোটিংয়ের সঙ্গে ব্লক চেইন টেকনোলজিও প্রয়োগ করতে হবে।

সভায় বক্তব্য অন্যান্যের মধ্যে রাখেন অতিরিক্ত মহাসচিব মাহাবুবুর রহমান হায়দার, শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বাস্তুহারা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আ. রশিদ, তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতী কাউসার আহমেদ চাদপুরী, সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, মহিলা ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার সম্পাদিকা রহিমা সিদ্দিকা রিপু, ময়মনসিংহ বিভাগ সভানেত্রী শিরিন রহমান প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদ নির্বাচনের পদ্ধতিতে প্রচলিত ধারায় পরিবর্তন আনা প্রয়োজন :শামীম হায়দার

আপডেট সময় ০৮:০২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪