ঢাকা ০২:০৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সাভারে নারীর মাথা ও হাতবিহীন লাশ উদ্ধার, একজন আটক

আকাশ জাতীয় ডেস্ক :

সাভারে শান্তনা (২৫) নামের এক নারীর মাথা ও হাতবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকার একটি নার্সারির ভেতর থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নয়ন নামের এক যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ওই এলাকায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাথা ও দুই হাত বিচ্ছিন্ন একজনের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা। বিরুলিয়ায় গত কয়েক বছরে এমন নৃশংস হত্যাকাণ্ড দেখেননি এলাকাবাসী।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা জানান, প্রথমে আমরা মাথা ও হাতবিহীন একজন নারীর লাশ শনাক্ত করি। পরবর্তীতে পাশে থাকা একটি বস্তায় খণ্ডিত মাথা ও হাত পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নয়ন নামের এক যুবককে আটক করা হয়েছে।

তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। অপরদিকে সাভারের বিভিন্ন এলাকা থেকে আরও দুইজনের লাশ উদ্ধার করা হয়। কীভাবে তাদের মৃত্যু হয়েছে তদন্ত করছে পুলিশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সাভারে নারীর মাথা ও হাতবিহীন লাশ উদ্ধার, একজন আটক

আপডেট সময় ০২:১৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪