ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

‘ইসলামী আন্দোলন ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ক্ষমতা রাখে’

আকাশ জাতীয় ডেস্ক :

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, আওয়ামী লীগ সরকার এ দেশ থেকে ১১ লাখ কোটি টাকা পাচার করেছে। যার বোঝা আমাদের বহন করতে হচ্ছে। বাংলাদেশের বড় সব দল ক্ষমতায় এসেছে। এসেই তারা ইসলামকে ক্ষতিগ্রস্ত করেছে। আমরা আর পরগাছা হয়ে থাকতে চাই না। ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ক্ষমতা রাখে।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে হাতিয়া উপজেলা পরিষদ চত্বরে এক গণসমাবেশে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতিয়া উপজেলা শাখার আয়োজনে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, জেলা দক্ষিণ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম কাউছার আহামাদ, দক্ষিণ শাখার যুব আন্দোলন সভাপতি মো. ইকবাল হোসেন, হাফেজ মাওলানা নিজাম উদ্দিন, মুহাম্মাদ আবুজর গিফারী, হাফেজ বেলাল হোসাইন ও মাওলানা নূরুল ইসলাম শরীফ প্রমুখ।

এর আগে সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে থাকেন।

ছাত্র-জনতার গণঅভ্যুথানে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের বিচার, অবৈধ সম্পদ বায়েজাপ্ত, সংখ্যানুপাতিক পদ্বতিতে নির্বাচনের আয়োজনের দাবিতে দেশব্যাপী এই গণসমাবেশ করছে ইসলামী আন্দোলন। এরই ধারাবাহিকতায় সোমবার হাতিয়ায় তাদের এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

‘ইসলামী আন্দোলন ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ক্ষমতা রাখে’

আপডেট সময় ১১:০৫:২০ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪