ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিতর্কের পেছনে হাঁটছেন অপু বিশ্বাস

আকাশ বিনোদন ডেস্ক :

ঢালিউডের নায়িকা অপু বিশ্বাস। ক্যারিয়ারে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। এক সময় এ নায়ককে বিয়েও করেন। তাদের সংসারে সন্তান আসে। এরপর আলাদাও হয়ে যান। এখন তিনি শাকিব খানের সাবেক স্ত্রী।

এ ঘটনা নিয়েই মূলত অপু বিশ্বাসের জীবনে বিতর্কের শুরু। এরপর থেকে তিনি বিতর্কের পেছনে হাঁটতেই যেন পছন্দ করেন। নামের আগে চিত্রনায়িকা থাকলেও বর্তমানে প্রতিদিনের কাজের রুটিনে থাকে তার, ইউটিউব কনটেন্ট নির্মাণ ও বিভিন্ন দোকান উদ্বোধন।সিনেমার বাইরে এখন ব্যক্তিগত বিষয়েই বেশি আলোচনায় থাকেন তিনি।

সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত আসনে স্বৈরাচার শেখ হাসিনার কাছে আওয়ামী লীগের মনোনয়নও চেয়েছিলেন। অন্ধভাবে সমর্থন দিয়েছেন হাসিনার কর্মকাণ্ড। এ নিয়ে রয়েছে বিতর্ক। এ কারণে কিছুদিন আগে রাজধানীতে একটি শোরুম উদ্বোধনীতে গিয়ে মানুষের ধাওয়া খেয়েছেন।

এছাড়া একটি বিউটি পার্লারের প্রচারণা নিয়ে তার বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগও তুলেছেন সেই পার্লারের মালিক। সর্বশেষ এক প্রযোজক তার বিরুদ্ধে একটি ইউটিউব চ্যানেল হ্যাক ও প্রতারণার মামলা করেন।

যদিও অপু এসব অভিযোগ অস্বীকার করে গণমাধ্যমে বলেন, ‘আমার বিরুদ্ধে এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আমি তো ইউটিউবের ব্যবসা করি না। কারও সমস্যা থাকলে সেটা নিয়ে আমার সঙ্গে কথা বলতে পারে। এ নিয়ে মামলা-মোকাদ্দমার কোনো কারণ দেখি না।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিতর্কের পেছনে হাঁটছেন অপু বিশ্বাস

আপডেট সময় ১০:২০:৫৪ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪