ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নাম না নিয়ে ইরানে হামলার নিন্দা জামায়াত আমিরের বাংলাদেশে পুনরায় গণতন্ত্র ফিরিয়ে এনেছেন তারেক রহমান: মঈন খান উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত ইরানে হামলা বন্ধ না হলে বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবো: এটিএম আজহার রুমমেটের দেহ ৭ টুকরো করে পাঁচ জায়গায় ফেলে আসেন শাহীন: পুলিশ সাধারণ মানুষ যেন উন্নত স্বাস্থ্যসেবা পায়, সে বিষয়ে সবসময় সজাগ থাকব : মির্জা ফখরুল ভারতের সঙ্গে দ্বি-পাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদার টাকা কম দেওয়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ২ জন গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক :

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে চাঁদার টাকা কম দেওয়াতে এক গৃহবধূকে (৪২) ধর্ষণের অভিযোগে মো. ফরহাদ ও আজমির ফরাজী নামে দুই যুবককে গ্রেফতার করেছেন শশীভূষণ থানা পুলিশ।

শনিবার রাত ৯টার দিকে দৌলতখান লঞ্চঘাটে কর্ণফুলি ১৩ লঞ্চ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা শশীভূষণ থানার উপ-পরিদর্শক (এসআই) শ্যামল চন্দ্র সমদ্দার। ধর্ষণের শিকার গৃহবধূ বাদী হয়ে দুইজনকে আসামি করে শশীভূষণ থানায় একটি ধর্ষণ মামলা করেন।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার শশীভূষণ থানার রসূলপুর ৪নং ওয়ার্ডের হাশেম সর্দারের ছেলে মো. ফরহাদ (২২) ও জহির ফরাজির ছেলে আজমির ফরাজি (২৩)।

শনিবার সকালে গ্রেফতার দু’জনকে আদালতে থেকে কারাগারে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী গৃহবধূ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূ তিন সন্তানের জননী। তার দুই মেয়ে ঢাকাতে থাকেন আর এক ছেলে ও স্বামী নিয়ে গ্রামের বাড়িতে বসবাস করেন তিনি। গৃহবধূর ছোট মেয়ের ঢাকাতে বিয়ে হওয়ার পর নতুন জামাই নিয়ে বেড়াতে এসেছেন গ্রামের বাড়ি রসূলপুর ৪নং ওয়ার্ডে।

৪ নভেম্বর সোমবার অভিযুক্ত ফরহাদ ও আজমির ফরাজি সন্ধ্যার দিকে গৃহবধূর বাড়িতে যায়। এসময় তারা গৃহবধূকে বলে ঢাকায় তোমার মেয়ের বিয়ে হয়নি। আমরা আবারও তার বিয়ে দিব আর না হয় পুলিশকে খবর দিয়ে ধরিয়ে দিব। পরে তারা গৃহবধূর কাছ থেকে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে, টাকা না দিতে পারলে ইজ্জত দিতে হবে বলে হুমকিও দেন ফরহাদ ও আজমির।

এই ভয়ে গৃহবধূ তাদেরকে ১৫ হাজার টাকা দেয়। ৫ হাজার টাকা কম দেওয়াতে ওইদিন রাত সাড়ে ১১টার দিকে আজমির ফরাজির সহযোগিতায় ফরহাদ গৃহবধূকে ঘরের পিছনে বাগানের ভিতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এই ব্যাপারে গৃহবধূ বাদী হয়ে শশীভূষণ থানায় দুইজনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা শশীভূষণ থানার উপ-পরিদর্শক (এসআই) শ্যামল চন্দ্র সমদ্দার জানান, শুক্রবার ধর্ষণ মামলা করার পর জানতে পারলাম প্রধান আসামি ফরহাদ ও সহযোগী আজমির ফরাজি লঞ্চ যোগে পালিয়ে যাচ্ছে। রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে দৌলতখান লঞ্চঘাট কর্ণফুলি ১৩ লঞ্চ থেকে গ্রেফতার করে থানায় আনা হয়।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ তারিক হাসান রাসেল জানান, ধর্ষণ মামলার দুই আসামিকে দৌলতখান লঞ্চঘাট থেকে গ্রেফতার করে শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

চাঁদার টাকা কম দেওয়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ২ জন গ্রেফতার

আপডেট সময় ০৭:১৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪