ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ম্যাচ খেলব শুধু ছাত্রলীগ-যুবলীগের বিরুদ্ধে, নিজেদের ঐক্য অটুট রাখতে হবে :হাসনাত

আকাশ জাতীয় ডেস্ক :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে ম্যাচ খেলতে তারা প্রস্তুত রয়েছেন। রোববার রাজধানীর জিরো পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত কর্মসূচিতে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

‘ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চ’ শীর্ষক কর্মসূচিতে উপস্থিত আছেন সারজিস আলম ও অন্যান্য সমন্বয়করাও। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যে বলেন, ‘ছাত্রলীগ, যুবলীগের সঙ্গে ম্যাচ খেলতে আমরা প্রস্তুত আছি। কিন্তু নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে। আমরা ম্যাচ খেলব শুধুমাত্র ছাত্রলীগের সঙ্গে, যুবলীগের সঙ্গে এবং আওয়ামী লীগের সঙ্গে৷’

হাসনাত বলেন, ‘ছাত্রলীগকে উৎখাত করার জন্য সবার মাঠে নামার প্রয়োজন নাই৷ শুধু ঢাকা কলেজের ছাত্ররাই যথেষ্ট৷’

এ সময় ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়ক আরমানুল হক বলেন, বাংলাদেশের মূল সমস্যা রাষ্ট্রীয় কাঠামোতে৷ এ কাঠামোয় যে ক্ষমতায় যায় সেই হয়ে উঠে ফ্যাসিস্ট৷ এ রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তন করব৷

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম মঞ্চে কবিতা আবৃত্তি করেন।

এদিকে কর্মসূচি ঘিরে জিরো পয়েন্ট থেকে বায়তুল মোকাররমের দিকের রাস্তা বন্ধ থাকায় আশপাশের রাস্তাগুলোতে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। সেই সঙ্গে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ম্যাচ খেলব শুধু ছাত্রলীগ-যুবলীগের বিরুদ্ধে, নিজেদের ঐক্য অটুট রাখতে হবে :হাসনাত

আপডেট সময় ০৫:২৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪