ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বগুড়ায় সমাধি খুঁড়ে এক নারীর মাথা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা

আকাশ জাতীয় ডেস্ক :

বগুড়ার শেরপুর পৌর উত্তরবাহিনী মহাশ্মশানে সমাধি দেওয়া মৃত এক নারীর মাথা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় শুক্রবার রাতে নিহতের ছেলে রঞ্জিত সরকার থানায় একটি লিখিত অভিযোগ করেন। মৃত ওই নারীর নাম গোলাপী সরকার (৫৩)। তিনি শহরের উত্তরসাহা এলাকার লক্ষ্মীতলা মহল্লার সুরেশ সরকারের স্ত্রী।

জানা গেছে, পৌরশহরের করতোয়া নদীর তীরে অবস্থিত উত্তরবাহিনী মহাশ্মশান। পৌরসভা থেকে এই শ্মশানটির দেখভাল করা হয়ে থাকে। গত বৃহস্পতিবার রাতে শ্মশানের ভেতরে ঢোকে একদল দুর্বৃত্ত। পরে সমাধি খুঁড়ে মৃত গোলাপী সরকারের মাথা কেটে চুরি করে নিয়ে যায় তারা। পরদিন শুক্রবার সকালে এমন দৃশ্য দেখতে পান নৈশপ্রহরী প্রমোদ সরকার। পরবর্তীতে নিহতের পরিবারকে জানান তিনি। এরপরই ঘটনাটি জানাজানি হয় এবং নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়।

নিহতের স্বামী সুরেশ সরকার বলেন, বিগত ১৬ দিন আগে জটিল রোগে আক্রান্ত হয়ে মারা যান স্ত্রী গোলাপী সরকার। পরে তার মৃতদেহ মহাশ্মশানে সমাধি দেওয়া হয়। কিন্তু সমাধি খুঁড়ে লাশের মাথা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এভাবে লাশের মাথা কেটে নিয়ে যাওয়া হবে তা আমি কল্পনাও করতে পারিনি। পরে সমাধি ফের মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়েছে।

ওই শ্মশানটির দেখভালের দায়িত্বে থাকা প্রমোদ সরকার জানান, শেরপুর উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী নন্দীগ্রাম, সিরাজগঞ্জের তাড়াশ ও নাটোরের সিংড়া উপজেলা অনেকের লাশ এই মহাশ্মশানে সৎকারের জন্য নিয়ে আসা হয়। কিন্তু শ্মশানের সমাধি থেকে লাশের মাথা কেটে নিয়ে যাওয়ার ঘটনা ইতোপূর্বে কখনও ঘটেনি।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। সেইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইন অনুয়ানী পদক্ষেপ নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গঠনের আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর

বগুড়ায় সমাধি খুঁড়ে এক নারীর মাথা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা

আপডেট সময় ০৬:১৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪