ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

সিএসএ বাতিল হলে মত প্রকাশের অবাধ অধিকারের ওপর ভিত্তি করে মামলাগুলো বাতিল হয়ে যাবে : আসিফ নজরুল

আকাশ জাতীয় ডেস্ক :

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ইতোপূর্বে দেওয়া ঘোষণা অনুযায়ী সাইবার নিরাপত্তা আইন (সিএসএস) বাতিল করা হচ্ছে। আইনটি যখন বাতিল করা হবে তখন স্পিচ অফেন্স সম্পর্কিত সমস্ত হয়রানিমূলক মামলা রহিত হয়ে যাবে। যারা সাংবাদিক, মুক্ত মনের মানুষ, ভিন্ন মতের মানুষ তাদের বক্তব্যের জন্য, তাদের যেকোনো ধরণের মতামত প্রকাশের জন্য যে সমস্ত মামলা দায়ের করা হয়েছিল সেগুলো রহিত হয়ে যাবে। তবে কম্পিউটার অফেন্স বা কম্পিউটার হ্যাকিং সম্পর্কিত মামলাগুলোর বিচার অব্যাহত থাকবে।

আজ (শুক্রবার) রাজধানীর ঢাকা ক্লাবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, বর্তমান সরকার প্রচণ্ডভাবে সাংবাদিক বান্ধব থাকার চেষ্টা করছে। আমাদের সরকারের পক্ষ থেকে কোনো সাংবাদিকের বিরুদ্ধে কোনো হয়রানিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। কোনো সাংবাদিকের বিরুদ্ধে আমাদের সরকার বা পুলিশ কোনো হয়রানিমূলক মামলা করেনি।

তিনি বলেন, সবারই মনে রাখা উচিত আমাদের পেশাগত পরিচয়ের বাইরে যেন কোনো কিছু না হয়ে যায়। কক্সবাজারের একজন সাবেক সংসদ সদস্যকে ইঙ্গিত করে তিনি বলেন, আপনারা কেউ বদিকে রাজনীতিক বলেন, বলনে না তো? তাকে ইয়াবা ব্যবসায়ী বলেন। সে যতই রাজনীতি করুক।

সত্যিকারের পেশাজীবী সাংবাদিকদের নেতৃত্বে আনার পরামর্শ দিয়ে আইন উপদেষ্টা বলেন, একজন সাংবাদিক, সে যতই সাংবাদিকতা করুক, সে যদি গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, অবৈধ নির্বাচন, বাংলাদেশকে লুট করা, বাংলাদেশকে প্রতিবেশী রাষ্ট্রের পদাবনত করে রাখাকে অব্যাহতভাবে প্রকাশ্যে সমর্থন করে। একটি ফ্যাসিস্ট সরকারকে যদি প্রকাশ্যে সমর্থন করে, তাকে কি আপনারা সাংবাদিক বলবেন? না অন্য কিছু বলবেন, চিন্তা করে দেখবেন।

তিনি আরও বলেন, বহু সাংবাদিক আছেন, যারা ফ্যাসিস্ট সরকারের পদলেহী হোননি। তারা সত্য ও ন্যায়ের পথে ছিলেন।

ডিআরইউ এর সভাপতি সৈয়দ শুকুর আলী শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান, ডিআরইউ-দেশ টিভি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড এর জুরি বোর্ডের চেয়ারম্যান এম শফিকুল করিম, ডিআরইউ-এর সাধারণ সম্পাদক মহি উদ্দিন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে অ্যাওয়ার্ড প্রাপ্তদের মাঝে ক্রেস্ট, সনদপত্র, চেক ও রেপ্লিকা প্রদান করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গঠনের আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর

সিএসএ বাতিল হলে মত প্রকাশের অবাধ অধিকারের ওপর ভিত্তি করে মামলাগুলো বাতিল হয়ে যাবে : আসিফ নজরুল

আপডেট সময় ১১:৩১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪