ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ভোট দেওয়ার জন্য বয়স ১৫ বছর করা উচিত : হাসনাত আব্দুল্লাহ

আকাশ জাতীয় ডেস্ক :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ভোটের বয়স ১৫ বছরে দিয়ে দেয়া উচিত। কারণ এখন সবাই অনেক সচেতন। বাজারে কি ফোন এসেছে তা এখানকার সবাই জানে।’

বুধবার (৬ নভেম্বর) বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার কাজী শাহাবুদ্দিন গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ‘নতুন প্রজন্ম ঐতিহাসিকভাবে প্রমাণিত আমাদের পূর্ব প্রজন্ম ব্যর্থ হিসেবে প্রমাণিত হয়েছে। সুতরাং আমাদের কাঁধ শক্ত করতে হবে। যেন আমরা তাদের দায়িত্ব নিতে পারি। একই সঙ্গে আগামীর প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি। মনে রাখতে হবে ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব তরুণ প্রজন্মকেই নিতে হবে।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে হাসনাত বলেন, শিক্ষার্থীরা প্রজাপতির মতো, মৌমাছির মতো ও ভ্রমরের মতো। এদের মধ্যে প্রজাপতির মতো যে শিক্ষার্থী রয়েছে তারা ইতিবাচক, নেতিবাচক প্রভাব রাখতে পারে না। আর যারা মৌমাছির মতো, তারা ফুলের মধু আহরণ করে। তার মানে শিক্ষকের কথা শোনে। সে মোতাবেক পড়াশোনা করে। এছাড়া ভ্রমর ধরনের যারা শিক্ষার্থী, তারা যেমন ঘুরে বেড়ায় তেমনি তারা পড়াশোনাও করে। তাই শিক্ষার্থীদের মৌমাছির মতো হতে হবে। ভালোভাবে জ্ঞান আহরণ করতে হবে।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম, পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বী ও মোকাদ্দেসুর রহমান সানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

ভোট দেওয়ার জন্য বয়স ১৫ বছর করা উচিত : হাসনাত আব্দুল্লাহ

আপডেট সময় ১০:০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪