ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশের জন্য মার্কিন নির্বাচনের ফলাফল নিয়ে উদ্বেগের কারণ নেই : ড. দেবপ্রিয়

আকাশ জাতীয় ডেস্ক :

বাংলাদেশের অর্থনীতির অবস্থা নিয়ে শ্বেতপত্র তৈরির দায়িত্বপ্রাপ্ত কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, মার্কিন নির্বাচনের ফলাফলে বাংলাদেশের জন্য খুব বেশি দুশ্চিন্তা নেই। যুক্তরাষ্ট্রের সম্পর্ক শুধু একটি দলের ওপর নির্ভর করে না। এখানে বাণিজ্যিক, কৌশলগত, ভূ-রাজনৈতিকসহ বহুবিধ কারণ রয়েছে।

বুধবার (৬ নভেম্বর) সকালে আমেরিকান সেন্টারে আয়োজিত ‘ইউএস ইলেকশন পার্টি’ অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শুধু প্রেসিডেন্ট পরিবর্তন হয়ে গেলেই একদিনে এটা বদল হয়ে যায় না। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রে যেই ক্ষমতায় আসুক বাংলাদেশে এর প্রভাব পড়বে না, খুব বেশি দুশ্চিন্তা নেই।

ড. দেবপ্রিয় বলেন, বাংলাদেশের মানুষ বিভিন্ন কারণে বহুদিন ভোট দিতে পারেনি। তাই অন্য দেশের ভোটের অভিজ্ঞতা থেকে নিজেদের জন্য আমরা বিভিন্ন সিদ্ধান্ত নিতে চাই। অনেকে বিষয়েই আমাদের শিক্ষণীয় আছে।

অনুষ্ঠানে বাংলাদেশের নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও গত কয়েক বছরে বিভাজন তৈরি হয়েছে, যা কাম্য না।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাংলাদেশের জন্য মার্কিন নির্বাচনের ফলাফল নিয়ে উদ্বেগের কারণ নেই : ড. দেবপ্রিয়

আপডেট সময় ০১:৩৩:০০ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪