ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

মেলবোর্নে শো চলাকালীন মঞ্চে পড়ে গেলেন গায়ক ক্রিস মার্টিন

আকাশ বিনোদন ডেস্ক :

অস্ট্রেলিয়ার মেলবোর্নে কনসার্টের মাঝে হঠাৎ মঞ্চের মধ্যে পড়ে গেলেন কোল্ডপ্লে ব্যান্ডের ভোকালিস্ট ক্রিস মার্টিন। গত রবিবার মেলবোর্নের মার্ভেল স্টেডিয়ামে কনসার্টের সময় মঞ্চের এক অদৃশ্য গর্তে পড়ে গিয়ে আহত হন ক্রিস মার্টিন। তবে সৌভাগ্যক্রমে, গুরুতর আঘাত না পাওয়ায় দ্রুত উঠে পারফর্মেন্স চালিয়ে যান তিনি।

পুরো ঘটনার ভিডিও এদিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, দর্শকদের সঙ্গে কথা বলছিলেন ক্রিস। মঞ্চে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছিলেন। পিছনদিকে খেয়াল না করে উল্টোদিকে হাঁটছিলেন। আর তখনই মঞ্চে থাকা ট্র্যাপ ডোরে পড়ে যান তিনি। কিন্তু তাঁকে সঙ্গে সঙ্গেই ধরে ফেলেন ওখানে থাকা ক্রু। ফলে খুব একটা চোট পাননি ক্রিস।

ওখান থেকে উঠে নিজেকে একটু সামলে নেওয়ার পরই ঠাট্টা শুরু করেন তিনি। ক্রিস মার্টিন মাইক হাতে বলেন, ‘এটা একেবারেই প্ল্যান করা ছিল না। আমায় ধরার জন্য ধন্যবাদ। ধন্যবাদ ভাই। এটা পুরোপুরি একটা ইউটিউব মোমেন্ট ছিল।’

এ ভিডিও গেগ ব্রিগস নামে এক ব্যক্তি তার সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে শেয়ার করেছেন। তিনি লেখেন, ‘কোল্ডপ্লের কনসার্টে আজ যে ক্রিস মার্টিন যে ট্র্যাপ ডোরে পড়ে যান সেটা পুরোটাই আমার চোখের সামনে ঘটল।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

মেলবোর্নে শো চলাকালীন মঞ্চে পড়ে গেলেন গায়ক ক্রিস মার্টিন

আপডেট সময় ০৯:১৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪