ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে চালানো হয় হামলা লুটপাট

আকাশ জাতীয় ডেস্ক :

রড, সিমেন্ট ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে না পেয়ে প্রতিষ্ঠান ও বাড়িতে হামলা চালিয়ে নির্বিচারে লুটপাট করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা দোকান থেকে নগদ টাকা ও বাড়ি থেকে স্বর্ণালংকারসহ অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

এমনকি দুর্বৃত্তদের ভয়ে ব্যবসায়ী আরিফুল ইসলাম বাড়ি থেকে পালিয়ে গেছেন।

সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের হাসেম বাজার এলাকার ওই ব্যবসায়ীর বাবা আলিম উদ্দিন আলম সোমবার গাইবান্ধা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

তিনি প্রশাসনের কাছে তার নিখোঁজ পুত্রের সন্ধান চেয়ে লিখিত বক্তব্যে উল্লেখ করেন, খোলাহাটির কুড়ারবাতা গ্রামের মো. ইকবালের নেতৃত্বে একদল দুর্বৃত্ত আরিফুলের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে দুর্বৃত্তরা গত ২৩ অক্টোবর ব্যবসা প্রতিষ্ঠান ও সংলগ্ন বাড়িতে সন্ত্রাসী হামলা চালায়। এতে বাধা দেওয়ার চেষ্টা করলে আরিফুল ইসলামকে এলোপাতাড়ি মারপিট করলে গুরুতর আহত হয়।

হামলাকারীরা দোকানের ড্রয়ারে থাকা ২ লাখ টাকা বের করে নেয় এবং ল্যাপটপ, পিসি, প্রিন্টার, লেমিনেটিং মেশিন, ফ্যান নিয়ে চলে যায়। এছাড়াও দোকানসংলগ্ন বাড়িতেও হামলা চালিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা ও সেলাইমেশিন নিয়ে যায়। শুধু তাই নয়, তারা দোকান থেকে বিপুল পরিমাণ রড, সিমেন্ট, গ্যাস সিলিন্ডার এবং পার্শ্ববর্তী মুরগির খামার থেকে ২ হাজার সোনালি মুরগি লুট করে নিয়ে যায়।

দুর্বৃত্তদের হুমকিতে ব্যবসায়ী আরিফুল বর্তমানে বাড়ি থেকে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় হাসেম বাজার ও পার্শ্ববর্তী এলাকার ১৭ জনকে আসামি করে মামলা করা হয়েছে। তবে পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।

গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর তালুকদার জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে চালানো হয় হামলা লুটপাট

আপডেট সময় ০৭:১৯:১৫ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪