ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প মাটি খুঁড়ে অজ্ঞাত মা ও নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী ‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ

একসঙ্গে চার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন প্রবাসীর স্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক :

একসঙ্গে চার কন্যা সন্তানের মা হয়েছেন ফারজানা আক্তার নামে এক প্রবাসীর স্ত্রী। রোববার সকালে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ওটি ইনচার্জ ডাক্তার নাসির উদ্দিন  নিশ্চিত করে এ খবর জানান।

এর আগে শনিবার রাতে ওই হাসপাতালে স্বাভাবিকভাবে জন্ম দিয়েছেন প্রবাসীর স্ত্রী ফারজানা আক্তার (২৭)। ফারজানা আক্তার নরসিংদী জেলার মনোহরদী থানার মাদুশাল গ্রামের বাহারান প্রবাসী মজনু মিয়ার স্ত্রী।

ফারজানার স্বজনরা জানান, ফারজানা আগে এক পুত্র সন্তানের জননী ছিলেন। পরে ফারজানা আবার গর্ভবতী হলে নরসিংদীতে ডাক্তার দেখানো হয়। সেখানে আল্ট্রাসনোগ্রামে তিন সন্তান রয়েছে বলে জানান ডাক্তার। পরে পরিবারের সবাই সিদ্ধান্ত নিয়ে শুক্রবার রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। এরপর শনিবার একে একে ফারজানার চার কন্যা সন্তান সিজারের মাধ্যমে জন্ম হয়।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ওটি ইনচার্জ ডাক্তার নাসির উদ্দিন বলেন, নরসিংদী থেকে এক গৃহবধূ একসঙ্গে চারটি কন্যা সন্তানের জন্ম দেন। মা ও নবজাতক চার কন্যা সুস্থ রয়েছেন। চার কন্যার মধ্যে প্রথম কন্যার ওজন ছিল ১ কেজি ৩শ গ্রাম, দ্বিতীয় কন্যা ১ কেজি ২শ গ্রাম, তৃতীয় কন্যার ওজন ১ কেজি ৩শ গ্রাম ও চতুর্থ কন্যার ওজন ১ কেজি ২শ ছিল বলে জানান তিনি।

হাসপাতাল সূত্র জানায়, মা ও শিশুরা সবাই সুস্থ আছেন।

আপলোডকারীর তথ্য

একসঙ্গে চার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন প্রবাসীর স্ত্রী

আপডেট সময় ১০:১৯:০৭ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪