ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী ছাড়া সরকারের অন্য কারও মধ্যে পরিবর্তনের ছাপ নেই: মঞ্জু শিক্ষাক্ষেত্রে দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট তারেক রহমান সরকারের: শিক্ষামন্ত্রী ব্রাজিলকে ‘আমরা ভয় পাই না’ হাকিমি রাজধানীতে ভবন থেকে পড়ে দুই নারীর মৃত্যু আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই: প্রধানমন্ত্রী অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য: মির্জা ফখরুল ক্রিকেটার নাঈমকে মারধরে জড়িত কাউকে ছাড় নয়: সিএমপি কমিশনার ‘ইতিহাস যখন সঠিকভাবে কথা বলে, বিকৃতকারীরা হেলিকপ্টারে পালাতে বাধ্য হয়’:তথ্য মন্ত্রী প্রকাশ্যে উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা, এলাকায় উত্তেজনা আমরা আমেরিকানদের ‘একদমই বিশ্বাস করি না’: ইরানের প্রধান বিচারপতি

৫শ টাকার জন্য শিশুকে কুপিয়ে আহত

অাকাশ জাতীয় ডেস্ক:

মৌলভীবাজারের বড়লেখায় সামিল উদ্দিন (৭) নামে প্রথম শ্রেণির এক স্কুলছাত্রকে কুপিয়ে জখম করা হয়েছে। ৫শ টাকা ছিনিয়ে নেওয়ার জন্য মাছুম আহমদ ও বিলাল নামে দুই যুবক মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটিয়েছে। গুরুতর আহত সামিলকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তাৎক্ষণিক খবর পেয়ে থানার এসআই জাহাঙ্গীর আলম অভিযান চালিয়ে বিলালকে গ্রেফতার করে গতকাল আদালতে পাঠায়। পরে আদালতে আসামির জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করেন।

থানা পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, ঘোলসা গ্রামের আরজান আলীর ছেলে স্থানীয় প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র সামিল উদ্দিন। প্রতিবেশী হাজেরা বেগম মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল ফোনে ফ্লেক্সিলোডের জন্য সামিলকে ৫শ’ টাকা দিয়ে দোকানে পাঠান। দোকানে পৌঁছার আগেই গ্রামের মাসুম ও বিলাল ধারালো ব্লেড ও ছুরি দিয়ে সামিলকে কুপিয়ে টাকা ছিনিয়ে নেয়।

এ দিকে গুরুতর আহত অবস্থায় সামিলকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান বলেন, এ ঘটনায় আহত সামিল উদ্দিনের মামা জয়নাল উদ্দিন থানায় মামলা করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ছাড়া সরকারের অন্য কারও মধ্যে পরিবর্তনের ছাপ নেই: মঞ্জু

৫শ টাকার জন্য শিশুকে কুপিয়ে আহত

আপডেট সময় ১০:১৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭