ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কোচের সঙ্গে বিতণ্ডা, মার্সেলোর চুক্তি বাতিল

আকাশ স্পোর্টস ডেস্ক :

ব্রাজিলের সিরি আ ক্লাব ফ্লুমিনেন্সের সঙ্গে চুক্তি বাতিল হলো ব্রাজিলের কিংবদন্তি ডিফেন্ডার মার্সেলোর। কোচ মানো মেনেজেসের সঙ্গে তর্ক-বিতর্কের ঘটনায় পারস্পরিক সমঝোতার ভিত্তিতে শনিবার (২ নভেম্বর) চুক্তি বাতিলের ঘোষণা দেয় ক্লাবটি। চুক্তি বাতিলের পর মার্সেলো এখন ফ্রি এজেন্ট।

যদিও কী কারণে চুক্তি বাতিল হয়েছে, সেটা আনুষ্ঠানিকভাবে ক্লাবটি জানায়নি। তবে কোচের সঙ্গে মার্সেলোর উত্তপ্ত বিতর্কের ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (১ নভেম্বর) রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে গ্রেমিওর বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা গেছে, নির্ধারিত সময়ের শেষ দিকে বদলি হিসেবে নামার জন্য সাইডলাইনে এসে দাঁড়িয়েছেন মার্সেলো। তখন কাঁধে হাত রেখে তাঁর পাশে দাঁড়িয়ে ছিলেন ফ্লুমিনেন্স কোচ মানো মেনেজেস। মাঠে নামার আগমুহূর্তে মেনেজেসকে উদ্দেশ করে কিছু একটা বলতে দেখা যায় মার্সেলোকে। সে কথা শুনেই ক্ষেপে যান মেনেজেস। তখন মার্সেলোর উদ্দেশ্যে কিছু বলতে দেখা যায় কোচকে। একপর্যায়ে মার্সেলোকে হাত দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দেন মেনেজেস এবং অন্য একজন খেলোয়াড়কে (জন কেনেডি) ইশারা করে ডাক দেন। এরপর মার্সেলো গিয়ে বেঞ্চে বসে পড়েন। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই পরবর্তী সময় দুই পক্ষের চুক্তি বাতিলের খবর সামনে আসে।

সেই ঘটনা নিয়ে ম্যাচ শেষে মেনেজেস বলেন, ‘আমি সে সময় মার্সেলোকে নামাতে যাচ্ছিলাম। তবে আমি এমন কিছু শুনেছি, যা আমার পছন্দ হয়নি। ফলে আমি আমার সিদ্ধান্ত বদলে ফেলি।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী: এমপি নুসরাতের বাড়িতে হামলায় মেলেনি পেট্রোল বোমার আলামত

কোচের সঙ্গে বিতণ্ডা, মার্সেলোর চুক্তি বাতিল

আপডেট সময় ০২:০৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪