ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পুঁজিবাজারে ধস ফেরাতে করের বিধান প্রত্যাহারের দাবি

আকাশ জাতীয় ডেস্ক :

পুঁজিবাজারে ধস ফেরাতে নুতন বিনিয়োগের ওপর জাতীয় রাজস্ব বোর্ডের কর আরোপের বিধান প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতি।

শনিবার সুপ্রিমকোর্টে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সমিতির সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী শাহ্ মো. খসরুজ্জামান।বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতি হচ্ছে দেশের সব বার অ্যাসোসিয়েশনগুলোর নির্দলীয় ফেডারেশন।

শাহ মো. খসরুজ্জামান বলেন, শেয়ার বাজারের দীর্ঘ দিনের সংকট সমাধানে বিক্রেতার চেয়ে ক্রেতার সংখ্যা বৃদ্ধি করার দিকে সরকারকে নজর দিতে হবে।বিনিয়োগকারীদের ট্যাক্স ফাইলে দেখানো অর্থের চেয়ে অতিরিক্ত অর্থ (মূলধন) পুঁজিবাজারে বিনিয়োগ করলে ওই অর্থের ওপর কর আরোপে জাতীয় রাজস্ব বোর্ডের বিধান চলতি অর্থ বছরের জন্য প্রত্যাহার করতে হবে।

তিনি বলেন, বিনিয়োগকারীদের এ নতুন সুযোগ দিলে ব্যবসায়ীদের মধ্যে পুঁজিবাজারে বিনিয়োগের বিরাট সাড়া পড়বে। ফলে বিদেশে পাচারকৃত এবং দেশের অলস অর্থ বিনা করে বিনিয়োগের সুযোগ দিলে শেয়ার বাজারের ধস ফিরায়ে আনা সম্ভব। এবং মুদ্রা বাজারে অর্থের সরবরাহ বাড়লে অর্থনীতি চাঙা হবে।

নির্বাচন ব্যবস্থাপনা পদ্ধতি সংস্কার প্রসঙ্গে শাহ মো. খসরুজ্জামান বলেন, শিগগির নির্বাচন ব্যবস্থাপনা সংস্কারে সারা দেশের আইনজীবীদের পক্ষ থেকে দেশে এক নতুন নির্বাচন পদ্ধতি চালু করার প্রস্তাব দেওয়া হবে। নতুন নির্বাচন পদ্ধতি অবলম্বন করলে বাংলাদেশে সংঘাতবিহীন স্বল্প খরচে ও শান্তিপূর্ণ পরিবেশে প্রার্থীরা নির্বাচন করতে পারবেন এবং ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার আগ্রহ সৃষ্টি হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পুঁজিবাজারে ধস ফেরাতে করের বিধান প্রত্যাহারের দাবি

আপডেট সময় ১১:৪১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪