ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জ্যাম থাকায় ২ কিলোমিটার হেঁটে গন্তব্যে গেলেন প্রেসিডেন্ট

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বৃহস্পতিবার সামরিক বাহিনীর ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুচকাওয়াজে অংশ নিতে বের হয়েছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। তবে যানজট আটকা পড়ে তার গাড়ি বহর। এ অবস্থা চলে আধা ঘণ্টা। তখনও বাকি দুই কিলোমিটার রাস্তা। এরপরই প্রেসিডেন্ট সিদ্ধান্ত নেন হেঁটেই যাবেন গন্তব্যস্থলে।

উইদোদোর নিরাপত্তারক্ষী ইলি দাসিলির বরাতে জানান, জ্যামে আটকা পড়ার ৩০ মিনিট পর প্রেসিডেন্ট গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করেন। তবে প্রেসিডেন্টকে একা হাঁটতে হয়নি। দেশটির পুলিশপ্রধান টিটো কারনাভিয়ানও যানজটে আটকা পড়ে ছিলেন। প্রেসিডেন্টের পিছন পিছন তিনিও হাঁটতে শুরু করেন।

প্রেসিডেন্টের প্রাসাদ থেকে জানানো হয়, সিলেগন শহরে সামরিক কুচকাওয়াজে অংশ নিতে বের হওয়ার পর পথে জ্যামে আটকা পড়ার কারণে উইদোদো এবং জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের আড়াই ঘণ্টা সময় লেগেছে। তার মধ্যে দুই ঘণ্টা তারা হেঁটেছেন। প্রেসিডেন্টের হেঁটে যাওয়ার গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা ভাইরাল হয়ে পড়েছে। অনেকেই পক্ষে বিপক্ষে মতামত দিচ্ছেন।

সামরিক বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশ নিতে গিয়ে প্রেসিডেন্টকে দুই ঘণ্টা কেন হাঁটতে হবে, সেই প্রশ্নও ছুড়ে দিচ্ছেন কেউ কেউ। ট্রাফিক ব্যবস্থার নাজেহাল অবস্থা, প্রেসিডেন্টের যাত্রাপথে বাড়তি সুবিধার ব্যবস্থা কেন রাখা হলো না- সেটাও জানতে চেয়েছেন সমালোচকরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জ্যাম থাকায় ২ কিলোমিটার হেঁটে গন্তব্যে গেলেন প্রেসিডেন্ট

আপডেট সময় ০৯:৫৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭