ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মধ্য ইসরায়েলে রকেট হামলা হিজবুল্লাহর, আহত ১৯

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

এবার ইসরায়েলের মধ্যাঞ্চলীয় টিরা শহরে রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত ১৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, মধ্য ইসরায়েলের টিরা শহর লক্ষ্য করে তিনটি রকেট হামলা চালানো হয়। এ সময় শ্যারন এবং ড্যান এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে।

এছাড়া মধ্য ইসরায়েলের হার্জলিয়া, রানানা ও কেফার সাবা, সাফেদ ও আপার গালিলি অঞ্চলেও বেজে ওঠে সতর্কতা সাইরেন।
আইডিএফ এক বিবৃতিতে বলেছে, রকেট প্রতিরোধ কার্যক্রম চলমান রয়েছে। তারপরও একটি এলাকায় হামলায় ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত হওয়া গেছে। তবে সেটি সরাসরি রকেটের আঘাতে হয়েছে না কি প্রতিরোধের কারণে ক্ষেপণাস্ত্রের শার্পনেলের আঘাতের কারণে তা উল্লেখ করেনি আইডিএফ।

ড্যাশ ক্যামেরার ভিডিও ফুটেজে অনুযায়ী, টিরা শহরে একটি বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে।

ইসরায়েলের মেগান ডেভিড আদম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ভোররাতে টিরা শহরে এই হামলা চালানো হয়।

পুলিশ জানিয়েছে, হামলায় অন্তত ১৯ জন আহত হয়েছে। তাদের মধ্যে চারজন মাঝারি ধরনের আহত হয়েছে। বাকিরা হালকা আহত। তাদের সবাইকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে, ইসরায়েলি একটি সংবাদমাধ্যম জানিয়েছে- টিরা শহরে একটি ভবনে রকেট আঘাত হানে। এতে ওই ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বেশ কয়েকজন। সেখানে উদ্ধারকাজ চালানোর জন্য দমকল বাহিনীর অন্তত পাঁচটি ইউনিটকে ডাকা হয়। তারা কমপক্ষে আটজনকে সেখান থেকে উদ্ধার করে। তাদের মধ্যে কয়েকজন আহত হয়েছেন।

এদিকে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ৫২ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মধ্য ইসরায়েলে রকেট হামলা হিজবুল্লাহর, আহত ১৯

আপডেট সময় ০১:০৫:১৪ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪