ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

টেস্ট হেরে টি-টোয়েন্টিকে দুষছেন গম্ভীর

আকাশ স্পোর্টস ডেস্ক :

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ভারত। ঘরের মাঠে দলের এমন বাজে পারফরম্যান্সের কারণ হিসেবে সাদা বলের ক্রিকেটকে দায়ী করলেন গৌতম গম্ভীর।

ভারতের প্রধান কোচ মনে করেন, টি–টোয়েন্টি ক্রিকেটের কারণে টেস্টে রক্ষণাত্মক ক্রিকেট খেলতে ভুলে গেছেন ভারতের ব্যাটাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টের আগে গতকাল সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন তিনি।

গম্ভীর বলেন, ‘টেস্ট ক্রিকেটে ব্যাটিংয়ের ভিত হলো ডিফেন্স। টি–টোয়েন্টিতে ফ্লাট উইকেটে খেলার সঙ্গে এর যোগসূত্র রয়েছে। অন্য দলগুলোও এ সমস্যায় ভুগছে। কারণ, যত বেশি টি–টোয়েন্টি খেলা হবে, সবাই ডিফেন্স তত কম করবে।’

ঘরের মাঠে মূলত স্পিন বান্ধব উইকেটই বানায় ভারত। এবারও সেটাই করেছে। কিন্তু তাতে নিজেদের ফাঁদে যেন নিজেরাই আটকে গেছে। কিউই স্পিনারদের খেলতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে ভারতীয় ব্যাটারদের। অনেকে বলছেন, মান সম্পন্ন স্পিনারের বিপক্ষে খেলার মতো স্কিলের ঘাটতি আছে ব্যাটারদের। তবে তাতে একমত নন প্রদাহ্ন কোচ।

গম্ভীর বলেন, ‘আমি তা মনে করি না। কখনো কখনো প্রতিপক্ষ দলকেও কৃতিত্ব দিতে হয়। গত ম্যাচে মিচেল স্যান্টনার অসাধারণ ছিল। তবে আমরা কঠোর পরিশ্রম করে যাব। আরও উন্নতি করব। স্পিনের বিপক্ষে আমাদের দক্ষতা কমেছে বলে আমি মনে করি না।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেস্ট হেরে টি-টোয়েন্টিকে দুষছেন গম্ভীর

আপডেট সময় ০৫:০৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪