ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ শনিবার তেলাপোকা জনতা পার্টির (সিজেপি) পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচির প্রাক্কালে দিল্লিকে কঠোর নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে। আইন-শৃঙ্খলার অবনতি এড়াতে রাজধানীতে ৪০ হাজারেরও বেশি দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ ভোররাত থেকে ব্যাপক ধরপাকড় শুরু করে, যার অংশ হিসেবে রাতারাতি সহস্রাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ আইন-শৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে। বিক্ষোভ মোকাবেলায় ৪০,০০০-এরও বেশি দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ রাতারাতি ১,০০০ জনেরও বেশি ব্যাক্তিকে আটক করেছে এবং প্রতিবাদস্থলের কাছ থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে।
বিক্ষোভ দমনে কর্তৃপক্ষ দিল্লির রাজীব চক, নিউ দিল্লি, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, প্যাটেল চক ও কাশ্মীর গেটসহ ৪৫টি মেট্রো স্টেশনের গেট বন্ধ করে দিয়েছে। এছাড়া আজ ভোর ৪টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিউ দিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে আসা ২৫০টিরও বেশি ট্রেন ও লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। জনপথ-কর্তব্য পথ ক্রসিংয়ের ৪ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট সেবাও স্থগিত রাখা হয়েছে। আকাশপথে নজরদারি চালাতে ড্রোন মোতায়েন করা হয়েছে এবং যন্তর মন্তরের দিকে যাওয়ার সব রাস্তা ব্যারিকেড ও স্পাইক স্ট্রিপ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। যন্তর মন্তরে অভিজিৎ দীপকের নেতৃত্বে সিজেপির বিক্ষোভের আগে শনিবার সকাল থেকেই দিল্লির রাস্তায় ধরপাকড় শুরু করে দিয়েছে পুলিশ।
এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই জনপ্রিয় ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে গুরুগ্রাম পুলিশ। পুলিশের নির্দেশনা অমান্য করার অভিযোগে তাকে আটক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এদিকে সিজেপি নেতা অভিজিৎ দীপকে দাবি করেছেন যে, সরকার দেশের তরুণ প্রজন্মকে ভয় পাচ্ছে। আজ সকালে মুম্বাই থেকে দিল্লির উদ্দেশে রওনা হওয়ার আগে সংবাদ সংস্থা এএনআই-কে তিনি জানান, তাদের উদ্দেশ্য শান্তিপূর্ণ প্রতিবাদ। সরকারের এই কঠোর অবস্থান প্রমাণ করে তারা আসলে আন্দোলনকারীদের ভয় পাচ্ছে। তাতে বাধা দেয়ার চেষ্টা করায় বোঝা যাচ্ছে, ক্ষমতাসীন সরকার তাদের ভয় পেয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 




















