ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

স্বামী-স্ত্রী ইসরায়েলের নাগরিক হয়েও ইরানের জন্য গুপ্তচরবৃত্তি করতেন

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইসরায়েলি হয়েও ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে আটক করা হয়েছে এক দম্পতিকে। বৃহস্পতিবার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিনবেট ও পুলিশের বরাতে এ তথ্য জানায় দ্য টাইমস অব ইসরায়েল।

জানা গেছে, আটক উভয়ই ৩২ বছর বয়সী। এদের একজন হত্যাকারী খোঁজার দায়িত্বপ্রাপ্ত ছিলেন। এছাড়া দেশের নিরাপত্তা ও জাতীয় অবকাঠামোর তথ্য সংগ্রহ করছিলেন তারা। সে সঙ্গে দেশটির নিরাপত্তা থিংক ট্যাংকখ্যাত এক একাডেমিকের অনুসরণ করছিলেন অভিযুক্তরা। ধারণা করা হচ্ছে, ওই বিশেষজ্ঞের ক্ষতি করার জন্যই এমনটি করা হচ্ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত দম্পতি জানিয়েছেন, আজারবাইজানীয় বংশোদ্ভূত একজন ইসরায়েলি তাদের নিয়োগ করেছেন। ইরানের পক্ষে কাজ করতে ইসরায়েলিদের নিয়োগের একটি বিশেষ দল এর সঙ্গে জড়িত। তারা মূলত অভিবাসীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে এ ধরনের কাজে যুক্ত করার চেষ্টারত।

ইসরায়েলি কর্মকর্তা জানান, ওই দম্পতি একাধিক মিশন বাস্তবায়নের দায়িত্বে ছিলেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করা হচ্ছে, এর পেছনের কুশিলবদের গ্রেফতার সম্ভব হবে। এদিকে কোন প্রলোভনে তারা এ বিপজ্জনক কাজে যোগ দিয়েছেন, সে ব্যাপারে কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছে শিনবেট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুয়েতে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার দায়ে বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড

স্বামী-স্ত্রী ইসরায়েলের নাগরিক হয়েও ইরানের জন্য গুপ্তচরবৃত্তি করতেন

আপডেট সময় ১১:১২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪