ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রাতে স্ত্রীকে পাশের ঘরে রেখে ঘুম, সকালে মিলল বৃদ্ধের ঝুলন্ত লাশ

আকাশ জাতীয় ডেস্ক :

শরীয়তপুরের গোসাইরহাটে গলায় ফাঁস দিয়ে সিরাজ মিয়া (৬৯) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। বুধবার রাতে স্ত্রীকে পাশের ঘরে রেখে ঘুমাতে যান ওই বৃদ্ধ। সকালে ঘর থেকে ওই বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ভোরে পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের বিনটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

সিরাজ ওই গ্রামের মৃত ডেঙ্গর মৌশালের ছেলে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

জানা গেছে, সিরাজ মিয়া পেশায় একজন ভ্যানচালক ছিলেন। ঋণের কারণে মাসখানেক আগে ভ্যান গাড়ি বিক্রি করে দেন। তাই এখন বেকার অবস্থায় দিন কাটাচ্ছিলেন। রোজগার না থাকা এবং নতুন ভ্যান ক্রয় করতে টাকা না পেরে দিশেহারা হয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পরিবার থেকে জানানো হয়, বুধবার দিবাগত রাতের খাবার খেয়ে স্ত্রীকে পাশের ঘরে রেখে। ঘরে ঘুমাতে যান সিরাজ মিয়া সকালে বাড়ির সবাই ঘুম থেকে ওঠার পর তার কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে স্বজনরা সিরাজ মিয়াকে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

প্রতিবেশীদের ধারণা, পরিবার থেকে সহযোগিতা না পাওয়ায় ও অভাব-অনটন থেকেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি।

গোসাইরহাট থানার ওসি মাকসুদ আলম জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করেছে পরিবারের পক্ষ থেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাতে স্ত্রীকে পাশের ঘরে রেখে ঘুম, সকালে মিলল বৃদ্ধের ঝুলন্ত লাশ

আপডেট সময় ১১:০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪