ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অসুস্থ রচনা ব্যানার্জি, সব অনুষ্ঠান বাতিল

আকাশ বিনোদন ডেস্ক :

হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন রচনা ব্যানার্জি। এ কারণে তিনি আগামী দুই দিনের সব অনুষ্ঠান বাতিল করেছেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, রচনার অসুস্থতার খবর চারিদিকে জানাজানি হওয়ার পর খুবই চিন্তিত হয়ে পড়েছেন তার ভক্ত-অনুরাগীরা।

অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ‘পেটের সমস্যা হয়েছিল, প্রেশার কমে গেছে। রচনা এখন অনেকটাই সুস্থ, খুব বেশি চিন্তার কিছু হয়নি। আপাতত বিশ্রাম নেওয়ার কথা বলা হয়েছে।’

সামনে কালীপূজা। এমনিতেই যেকোনো পূজার আগেই তারকাদের কাজের অনেক বেশি চাপ থাকে। কারণ, অভিনেতা-অভিনেত্রীদের পূজার উদ্বোধনসহ নানা অনুষ্ঠানে যেতে হয়।তাই সে সময় অসুস্থ হয়ে পড়লে খুব কঠিন অবস্থা হয় তারকাদের।

অভিনয় দক্ষতা দিয়ে সিনেমাপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন দুই বাংলার জনপ্রিয় এ অভিনেত্রী। বর্তমানে বাংলা রিয়েলিটি গেম শো ‘দিদি নাম্বার ওয়ান’ এর সঞ্চালিকা হিসেবে রয়েছেন।এখন তিনি রাজনীতিতেও সক্রিয়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসে যোগ দেন এ অভিনেত্রী।এখন তিনি অভিনেত্রীর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের একজন সংসদ সদস্য।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অসুস্থ রচনা ব্যানার্জি, সব অনুষ্ঠান বাতিল

আপডেট সময় ১০:০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪