ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হত্যার হুমকির মধ্যেই নতুন ঘোষণা দিলেন সালমান খান

আকাশ বিনোদন ডেস্ক :

লরেন্স বিষ্ণোই গ্যাং সালমানের খানের প্রাণনাশ করতে চায়। সালমানের বন্ধু এবং মুম্বাইয়ের প্রভাবশালী রাজনীতিবিদ বাবা সিদ্দিকী হত্যার দায় স্বীকার করে সালমান খানকে একপ্রকার ‘সতর্ক’ করেছে তারা। এমন হুমকি-ধমকির কারণে এখন নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে মুম্বাইয়ে সিনেমা ও টিভি শো বিগ বস-এর শুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি।

তবে কঠিন এই সময়ে ভক্তদের জন্য সুখবর নিয়ে এসেছেন বলিউডের ‘ভাইজান’ সালমান খান। রোববার (২৭ অক্টোবর) সামাজিক মাধ্যম এক্স-এ ‘দাবাং ট্যুরের’ ঘোষণা দিয়েছেন এই অভিনেতা।

পোস্টে লিখেছেন, ‘দুবাই, প্রস্তুত হও! ৭ ডিসেম্বর ২০২৪-এ আসছে দাবাং দ্য ট্যুর- রিলোডেড’। পোস্টে সংযুক্ত ছবিতে দেখা যায়, সালমানের সঙ্গে দুবাইয়ে পারফর্ম করবেন একঝাঁক বলিউড তারকা। তাদের মধ্যে রয়েছেম- সোনাক্ষী সিনহা, জ্যাকুলিন ফার্নান্দেজ, দিশা পাটানি এবং প্রভু দেবা। এছাড়াও এই ট্যুরে থাকছেন তামান্না ভাটিয়া, মনিশ পাল, আস্থা গিল ও সুনীল গ্রোভার।

প্রসঙ্গত, সালমানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টাইগার ৩’। ২০২৩ সালে এই ছবি মুক্তির পর আর বড়পর্দায় দেখা যায়নি তাকে। আগামী বছরের এপ্রিলে ঈদ উপলক্ষে ‘সিকান্দার’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় ফিরতে পারেন তিনি। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত এই সিনেমায় সালমানের সহশিল্পী হিসেবে থাকছেন রাশমিকা মান্দানা, কাজল আগরওয়াল এবং প্রতীক বাব্বর। সিনেমাটি পরিচালনা করছেন ‘গজনী’খ্যাত নির্মাতা এ আর মুরুগাদস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হত্যার হুমকির মধ্যেই নতুন ঘোষণা দিলেন সালমান খান

আপডেট সময় ১০:০৮:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪