ঢাকা ১২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালমনিরহাট সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা ভাটারায় গ্যাসলাইন বিস্ফোরণ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৩ সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প

চাঁদপুরে তেলবাহী জাহাজে আগুন, দগ্ধ ৬ জন

আকাশ জাতীয় ডেস্ক :

চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীতে ‘এমভি সাদিয়া এন্টারপ্রাইজ’ নামে একটি তেলবাহী জাহাজের ইঞ্জিনকক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জাহাজে থাকা ছয়জন অগ্নিদগ্ধ হয়েছেন।

রবিবার বিকেলে পদ্মা ওয়েল কোম্পানির জেটির পাশের ডাকাতিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চাঁদপুরের উপ-সহকারী পরিচালক সৈয়দ মোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেন।

অগ্নিদগ্ধরা হলেন-জাহাজের শ্রমিক রুবেল (৩৫), গোলাপ (৫০), জিলানী (৩০), মাসুদ (৩০), গিয়াস উদ্দিন (২৯) ও মধু মিয়া (৫৫)।

আহত মধু মিয় ও জিলানি জানান, চট্টগ্রাম থেকে গত শুক্রবার চাঁদপুর পদ্মা ডিপোতে এসেছে জাহাজটি। পুরো ট্যাংকারে পেট্রল ও ডিজেল নিয়ে আসা হয়। রবিবার বিকেলে ইঞ্জিনকক্ষে হঠাৎ জেনারেটর বিস্ফোরণ হয়। এতে আগুন ছড়িয়ে পড়লে জাহাজে থাকা সবাই নদীতে ঝাঁপ দেন।

চাঁদপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আকলিমা জাহান বলেন, অগ্নিকাণ্ডে আহতদের মধ্যে গোলাম নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে। তার শরীরের ৫০ থেকে ৬০ ভাগ পুড়ে গেছে। বাকি পাঁচজনকে চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চাঁদপুরের উপ-সহকারী পরিচালক সৈয়দ মোরশেদ আলম বলেন, বিকেল সোয়া ৪টার দিকে ‘এমভি সাদিয়া এন্টারপ্রাইজ’ নামে একটি তেলবাহী জাহাজের ইঞ্জিনকক্ষে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও কোস্টগার্ড এক ঘণ্টার চেষ্টায় বিকেল সোয়া ৫টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। এ ঘটনায় ছয়জন অগ্নিদগ্ধ হয়েছেন। তাৎক্ষণিকভাবে জাহাজে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা

চাঁদপুরে তেলবাহী জাহাজে আগুন, দগ্ধ ৬ জন

আপডেট সময় ১০:৪১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪