ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

লেবানন থেকে আরও ৩০ বাংলাদেশি ফিরবেন সোমবার

আকাশ জাতীয় ডেস্ক :

চতুর্থ দফায় লেবানন থে‌কে আগামীকাল সোমবার দেশে ফিরবেন আরও ৩০ জন বাংলা‌দে‌শি। লেবাননের রাজধানী বৈরুত থে‌কে আজ রোববার রাতে বাংলাদে‌শের উদ্দেশে রওনা করবেন তারা।

শনিবার রাতে বৈরুতের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিটিতে দূতাবাস বলেছে, লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা স্বেচ্ছায় দেশে যেতে দূতাবাস বরাবর আবেদন করেছেন এবং যাদের পাসপোর্ট, আকামাসহ আবশ্যক ট্রাভেল ডকুমেন্টস প্রস্তুত রয়েছে, তাদের যাবতীয় প্রক্রিয়া শেষ করে দূতাবাসের ব্যবস্থাপনায় দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

আজ রোববার ৩০ জনের চতুর্থ গ্রুপটি বৈরুত থেকে জেদ্দা হয়ে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

সোমবার রাত আড়াইটায় জেদ্দা হয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তারা।

তালিকায় থাকা ব্যক্তিদের আজ ২৭শে অক্টোবর বিকাল পাঁচটায় আশরাফিয়াযে আদিব ইশহাক রোড, হোটেল আলেকজান্ডারের কাছে, ইয়াপা রেস্টুরেন্টের সামনের পার্কিংয়ে উপস্থিত থাকার জন্য বিজ্ঞপ্তিতে বিশেষভাবে অনুরোধ করেছে দূতাবাস।

উল্লেখ্য, এখন পর্যন্ত ১৫০ জনকে লেবানন থেকে দেশে ফেরত এনেছে সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

লেবানন থেকে আরও ৩০ বাংলাদেশি ফিরবেন সোমবার

আপডেট সময় ০১:৩৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪