ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাফুফে সভাপতি হওয়ার পরই খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন তাবিথ আউয়াল

আকাশ জাতীয় ডেস্ক :

ভূমিধস বিজয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হওয়ার পর তাবিথ আউয়াল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন। গতকাল রাতে রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় তিনি এ সাক্ষাৎ করেন। এ সময় তাবিথ আউয়ালের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করেন বেগম খালেদা জিয়া।

এর আগে বাফুফে নির্বাচনের ফলাফল পেয়ে যুক্তরাজ্যে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফোনে বিজয়ের খবর জানান তিনি। তাবিথ আউয়ালের সাথে থাকা দলীয় নেতাকর্মীরা জানান, এই নির্বাচনে সার্বিক সহযোগিতা করার জন্য তারেক রহমানের কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তারেক রহমান সততার সাথে দায়িত্ব পালন করতে তাবিথ আউয়ালকে বিশেষ নির্দেশনা দেন।

প্রতিদ্বন্দ্বী দিনাজপুরের তৃণমূল সংগঠক এফ এম মিজানুর রহমানকে হারিয়ে বাফুফে সভাপতি পদে নির্বাচিত হন তাবিথ আউয়াল। এখানে তাবিথ আউয়াল পেয়েছেন ১২৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান পেয়েছেন ৫ ভোট। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ১৩৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১২৮ জন। ৫ জন আসেননি। সংশ্লিষ্ট নির্বাচন কমিশন থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাফুফে সভাপতি হওয়ার পরই খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন তাবিথ আউয়াল

আপডেট সময় ১২:৪৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪