ঢাকা ১০:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুমিল্লায় স্বামীকে হত্যা করে ঝুলিয়ে রাখল স্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক :

কুমিল্লার লালমাইয়ে এজাহার উদ্দিন বাবলা (২০) নামে এক যুবককে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে।

হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন জানিয়ে পুলিশকে খবর দেন ঘাতক জান্নাতুন নাঈম (১৯)। শুক্রবার রাত ১২টার দিকে লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দতিয়ারপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।

পারিবারিক কলহের কারণে হত্যাকাণ্ডটি ঘটে বলে জানা গেছে। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।

নিহত বাবলা সুনামগঞ্জের দোয়ারা বাজার এলাকার চণ্ডিপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে। জান্নাতুন নাঈম কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ডলুয়াপাড়া এলাকার বিল্লাল হোসেনের মেয়ে। তারা উভয়ে লালমাই উপজেলার দতিয়াপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয়রা জানায়, বিয়ের পর থেকে ওই দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া হতো। শুক্রবার রাতে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জান্নাতুন নাঈম গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে তার স্বামীর মৃত্যু নিশ্চিত করেন। পরে আত্মহত্যার নাটক সাজানোর জন্য লাশ ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে রেখে পুলিশকে খবর দেন ঘাতক নারী।

লালমাই থানার ওসি বলেন, লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পরে সন্দেহ হওয়ায় জান্নাতুন নাঈমকে আটক করে থানায় নিয়ে এলে তিনি ঘটনার দায় স্বীকার করেন। তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মামলার পর তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে। ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কুমিল্লায় স্বামীকে হত্যা করে ঝুলিয়ে রাখল স্ত্রী

আপডেট সময় ১১:০৭:১২ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪