ঢাকা ০১:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তানের ৪৩ সিনেমাহলে মুক্তি পাচ্ছে তুফান

আকাশ বিনোদন ডেস্ক :

এবার পাকিস্তানের ৪৩ সিনেমাহলে মুক্তি পাচ্ছে ঢালিউড মেগাস্টার শাকিব খানের আলোচিত সিনেমা ‘তুফান’। তবে বাংলা ভাষায় নয়, পাকিস্তানে তুফান দেখা যাবে উর্দুতে। ইতোমধ্যে ফেসবুকে উর্দু ট্রেইলার প্রকাশ হলে ব্যাপক প্রশংসিত হয় নেটিজনের কাছে। আলফা-আই স্টুডিওস এর ইন্ডাস্ট্রি হিট তুফান- এর আগে বাংলাদেশের পাশাপাশি ভারত, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা ও ইংল্যান্ডসহ আরও কয়েক দেশে মুক্তি পেয়েছিল রায়হান রাফি পরিচালিত সিনেমাটি।

এরই ধারাবাহিকতায় আগামী ১ নভেম্বর এটি মুক্তি পেতে যাচ্ছে পাকিস্তানেও। ইতোমধ্যে ‘তুফান’ সিনেমাটি পাকিস্তানের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সেন্সর থেকে ছাড়পত্র পেয়েছে। ‘তুফান’ সিনেমায় দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। তার সঙ্গে জুটি বেঁধেছেন বাংলাদেশের নাবিলা ও পশ্চিমবঙ্গের মিমি চক্রবর্তী। অন্যান্য চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত ও ফজলুর রহমান বাবু প্রমুখ। সম্প্রতি সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও হইচই-তেও উন্মুক্ত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাকিস্তানের ৪৩ সিনেমাহলে মুক্তি পাচ্ছে তুফান

আপডেট সময় ০৯:৫৭:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪