ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সময়ের আগেই পর্দায় আসছে পুষ্পা টু

আকাশ বিনোদন ডেস্ক :

করোনা মহামারি পরবর্তী সময়ে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে সবচেয়ে সফল ছবি ‘পুষ্পা’। ২০২১-এ মুক্তি পায় ছবিটি; বক্স অফিসেও দারুণ ব্যবসা করে। চলতি বছর আগস্টেই ‘পুষ্পা টু’-এর মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ভিএফএক্সের কাজ শেষ না হওয়ায় নির্মাতারা ছবির মুক্তি পিছিয়ে নেয় ডিসেম্বরে।

আগামী ৬ ডিসেম্বর ‘পুষ্পা টু’ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু আবারও তারিখ পরিবর্তন। পূর্ব নির্ধারিত তারিখের একদিন আগে প্রেক্ষাগৃহে আসতে চলেছে আল্লু অর্জুনের ‘পুষ্পা টু’। সম্প্রতি অভিনেতার সামাজিক মাধ্যমের একটি পোস্টে ছবিটির নতুন তারিখ ঘোষণা করা হয়। সেই তারিখটি ৫ ডিসেম্বর।

‘পুষ্পা- দ্য রাইজ’ ছবির সাফল্যের পরেই এর দ্বিতীয় ভাগ ‘পুষ্পা- দ্য রুল’-এর অপেক্ষায় রয়েছেন দর্শকরা। গত বছরের শেষের দিকে ছবির কাজে হাতও দিয়েছিলেন পরিচালক সুকুমার। ৪০ শতাংশ শ্যুটিং হয়ে যাওয়ার পর আচমকা বন্ধ হয়ে যায় কাজ।

পরিচালক ফের নতুন করে শ্যুটিং শুরু করেন। গতবারের বিপুল সাফল্যের পর এবার একেবারে নিখুঁতভাবে দর্শকের সামনে আনতে চাইছেন পুষ্পাকে। মাঝে অবশ্য দুটি পোস্টার ও একটি গান মুক্তি পেয়েছে। ছবির পোস্টারে আল্লুর রূপসজ্জা নিয়ে চর্চা হয়েছে বেশ। তেমনই রাশ্মিকার সঙ্গে আল্লুর গানও ইতোমধ্যেই জনপ্রিয়। বাকিটা তো দেখাই গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সময়ের আগেই পর্দায় আসছে পুষ্পা টু

আপডেট সময় ০৯:৫৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪