ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কুতুবদিয়ায় দিনদুপুরে মা-মেয়েকে গলা কেটে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক :

কক্সবাজারের কুতুবদিয়ায় দিনদুপুরে ব্যবসায়ীর স্ত্রী ও মেয়ের গলা কাটা লাশ উদ্ধার করেছে যৌথবাহিনি।

আজ শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আব্দুল হাদি সিকদার পাড়ার শান্তি বাজার এলাকায় মুনতাছির ম্যানশনে জুমার নামাজের সময়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই এলাকার বাসিন্দা ব্যবসায়ী নুরুল আবছারের স্ত্রী রুনা আক্তার (৩৩) ও তার ছোট্ট মেয়ে ওয়াসিমা নুরে জারিয়া আক্তার (৭)। রুনা আক্তার একই এলাকার ২নং ওয়ার্ডের নাছিয়ার পাড়ার জাবের আহমেদের মেয়ে।

জানা যায়, ব্যবসায়ী নুরুল আবছার মসজিদে জুমা নামাজ পড়ে ঘরে এসে স্ত্রী ও তার ছোট্ট মেয়ের গলা কাটা লাশ দেখে অজ্ঞান হয়ে পড়েন। পরে, তাকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

এদিকে, খবর পেয়ে লেফটেন্যান্ট হামিদ হোসেন আদনান ও কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেনের নেতৃত্বে নৌবাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়।

নিহত রুনা আক্তারের ভাই হাফেজ সিরাজুল ইসলাম ও আমান উল্লাহ বলেন, জুমার নামাজ শেষে তাদের ফোনের মাধ্যমে প্রথমে ভগ্নিপতি নুরুল আবছারকে ছুরির আঘাত করার কথা জানি। কয়েক মিনিট পরে আবার জানতে পারি ছোট বোন রুনা আক্তার ও ভাগ্নি ওয়াসিমা নুরে জারিয়া আক্তারকে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে নিহত করেছে। পরে তাৎক্ষণিক আমরা ছুটে আসি। তবে, তাদের ভগ্নিপতির পরিবারের সাথে কারও কোনো শত্রুতা নেই বলেও জানান তারা।

আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আক্তার কামাল বলেন, জুমার নামাজের পর খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসেছেন। তবে, ঘটনার কারণ উদঘাটন করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

সন্ধ্যা সাড়ে ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কক্সবাজার জেলা থেকে সিআইডির একটি প্রতিনিধিদল ঘটনাস্থলে আসার পথে রয়েছে বলে জানা যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মার্কিন মধ্যবর্তী নির্বাচন: ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে লড়াই ৪৭০ আসনে

কুতুবদিয়ায় দিনদুপুরে মা-মেয়েকে গলা কেটে হত্যা

আপডেট সময় ০৮:৫৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪