ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ ৮২ জনের বিরুদ্ধে মামলা

আকাশ জাতীয় ডেস্ক :

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলায় মদদ ও অর্থায়নের অভিযোগে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে আসামি করে মামলা করা হয়েছে। মামলায় তিনি ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সাবেক প্রধান সমন্বয়ক সানাউল হকসহ ৮২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ২৭০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাব উদ্দিন জানান, বুধবার রাতে থানায় মামলাটি করেছেন উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর কাইয়ুম। এ মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তবে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মামলার এজাহারে বলা হয়, গত ৪ আগস্ট করিমগঞ্জ বাজারের মোরগমহালে বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে হামলা চালানো হয়। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলটির সহযোগী সংগঠনগুলো ও জাতীয় পার্টির নেতা-কর্মীরা এ হামলায় জড়িত ছিলেন। জাপা মহাসচিব কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুল হক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধান সমন্বয়ক সানাউল হকের প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধন, নির্দেশ ও আর্থিক সহযোগিতায় আসামিরা আগ্নেয়াস্ত্র, শটগান, বন্দুক, ককটেল, বিস্ফোরক দ্রব্যসহ হামলা চালান। আন্দোলনকারীদের মোটরসাইকেলগুলো পুড়িয়ে দেওয়া হয়। এতে প্রায় সাড়ে চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এ হামলায় অনেকেই গুরুতর আহত হন। পরে আসামিরা উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালান। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত মুজিবুল হক কিশোরগঞ্জ-৩ আসনে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। তার আগে ১৯৮৬ ও ১৯৮৮ দুবার তিনি কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ ৮২ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০২:০০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪