ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাষ্ট্রপতির পদত্যাগ বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই : পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা

আকাশ জাতীয় ডেস্ক :

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবির বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত নিতে বিলম্ব হবে না। আবার তাড়াহুড়া করা হবে না। শিগগিরই নেওয়া হবে।

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভা শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এই সংবাদ সম্মেলন হয়।

রাষ্ট্রপতির পদত্যাগের দাবি নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে বলে জানান রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি কী বলেছেন, সেটি আমাদের নজরে আনা হয়েছে। আবার তার পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে, গণদাবি তৈরি হয়েছে, সেটিও বিবেচিত হচ্ছে। তেমনি কিছু রাজনৈতিক দল সাংবিধানিক সংকটের কথাও বলছে। একটি দলের কয়েকজন নেতা রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক শূন্যতার কথা বলেছে। আবার ওই রাজনৈতিক দলের কেউ কেউ বলেছেন, রাজনৈতিক সংকট হবে না। এটা আমাদের মধ্যে আলোচনা হয়েছে। দাবি হচ্ছে, রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে।’

এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে জানিয়ে এই উপদেষ্টা বলেন, ‘তাদের ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত হবে।’

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি নিয়ে সরকারের সিদ্ধান্ত জানিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নীতিগত সিদ্ধান্ত সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা হবে ৩২ বছর। কেউ তিনবারের বেশি বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারবে না। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিজস্ব নিয়ম আছে, তারা নিয়ম মেনে নিয়োগ দেবে। আর সিভিল সার্ভিসের বাইরে যত নিয়োগ আছে, সেখানেও চাকরিতে প্রবেশের সর্বোচ্চ সীমা ৩২ বছর। এ বিষয়ে তিন থেকে চার কর্মদিবসের মধ্যে প্রজ্ঞাপন হয়ে যাবে।

সংবাদ সম্মেলনে সৈয়দা রিজওয়ানা হাসান জানান, ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে। তবে আওয়ামী লীগ বা অন্য কোনো সংগঠন নিষিদ্ধের সিদ্ধান্ত নেই তাদের। নিষিদ্ধ সংগঠনের সম্পদ বাজেয়াপ্ত করারও উদ্যোগ আপাতত নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতির পদত্যাগ বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই : পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা

আপডেট সময় ১১:৫৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪