ঢাকা ১০:০৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৯ম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে ১০ম শ্রেণির উধাও

আকাশ জাতীয় ডেস্ক :

কুমিল্লার বুড়িচং উপজেলার এক স্কুলের ৯ম শ্রেণির ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক করে ১০ম শ্রেণির ছাত্র পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বুড়িচং উপজেলার রাজাপুর নোয়াপাড়া এলাকায়। ওই পলাতক প্রেমিক-প্রেমিকা একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

বুধবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি মেম্বার আব্দুল মোমেন।

সরেজমিন জানা যায়, বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও একই স্কুলের নবম শ্রেণির ছাত্রী সোমবার স্কুলে গিয়ে আর বাড়িতে ফেরেনি।

এ নিয়ে এলাকায় দোকান-পাটসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা গুঞ্জন চলছে। প্রেমিক ইব্রাহীম হলেন রাজাপুর হাজীপাড়া ভাণ্ডারী বাড়ির সৌদি প্রবাসী মো. বিল্লাল হোসেনের ছেলে। প্রেমিকা সুমাইয়া আক্তার বৈশাখী হলেন রাজাপুর নোয়াপাড়া সৌদি প্রবাসী মো. জাহাঙ্গীর আলমের মেয়ে। এলাকা গিয়ে সরেজমিন স্থানীয় বাসিন্দা মোতালেব, সাবেক মেম্বার ওমর ফারুক, কণ্ঠশিল্পী আনোয়ার ও নাঈমসহ একfধিক লোকজনের মাধ্যমে তাদের দুজনের যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ওই ছাত্রীর পিতা জানান, তার মেয়ে সোমবার সকালে স্কুলে গিয়ে আর বাড়িতে ফেরেনি। তার মেয়েকে কোথাও খোঁজে পায়নি বলে তিনি জানান।

তবে স্কুলছাত্রের বাড়িতে গিয়ে অভিভাবক কাউকে পাওয়া যায়নি ও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর জানান, তারা দুজন কয়েক দিন ধরে ক্লাসে অনুপস্থিত রয়েছে। পালিয়ে যাওয়ার বিষয়টি সাংবাদিকের মাধ্যমে শুনেছি।

এ বিষয়ে বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান, স্কুলের দুই শিক্ষার্থীকে পাওয়া যায় না এ বিষয়টি আমি শুনেছি। তবে লিখিত অভিযোগে পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৯ম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে ১০ম শ্রেণির উধাও

আপডেট সময় ১১:২৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪