ঢাকা ০১:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নতুন রূপে ফেরছেন অপু বিশ্বাস

আকাশ বিনোদন ডেস্ক :

বিনোদন জগতে নতুন রূপে হাজির হচ্ছেন অপু বিশ্বাস। বুধবার সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন গ্রুপে ও পেজে ঘুরে বেড়াচ্ছে অপু বিশ্বাসের বেশ কয়েকটি ছবি।

সেই ছবিতে নতুন রূপে দেখা যাচ্ছে ঢাকাই সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রীকে। সম্প্রতি শরীরের মেদ ঝেড়ে নিজেকে আকর্ষণীয় রূপে মেলে ধরেছেন অপু। নিজের চুল ও চেহারায় ব্যাপক পরিবর্তন এনেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবিগুলো প্রকাশ করতেই ভক্তরাও লুফে নিয়েছেন। বহুদিন ধরে সিনেমায় না থাকলেও নায়িকার বর্তমান এই লুকের প্রশংসা করেছেন অনেকে।

মাত্র ১৩ ঘণ্টায় অপু বিশ্বাসের ছবিতে প্রতিক্রিয়া জানিয়েছেন ৫৩ হাজার মানুষ। এর মধ্যে অধিকাংশই ঢালিউড কুইনের নতুন এই অবতার নিয়ে মুগ্ধ।

সম্প্রতি নতুন পরিচয়ে হাজির হওয়ার খবর জানিয়েছেন অপু বিশ্বাস। নিজের ইউটিউব চ্যানেলে উপস্থাপকের ভূমিকায় অনুষ্ঠান সঞ্চালনা করবেন তিনি।

যেখানে গণমাধ্যমকর্মী থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকাদের নিয়ে আসবেন। উপস্থাপকের চেয়ারে বসে একের পর এক প্রশ্ন নিয়ে তাদের উত্তর জানার চেষ্টা করবেন এই অভিনেত্রী।

বিষয়টি নিশ্চিত করে অপু বিশ্বাস বলেন, ‘এতদিন যারা আমাকে প্রশ্ন করেছেন, এবার আমি তাদের প্রশ্ন করব। এটা নতুন ধরনের এক অভিজ্ঞতা। আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে একটি করে পর্ব প্রকাশ হতে থাকবে। এক নতুন পরিচয়ে হাজির হচ্ছি আমি, তাই আমার নিজেরও এক ধরনের নার্ভাসনেস ও কৌতূহল তৈরি হচ্ছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নতুন রূপে ফেরছেন অপু বিশ্বাস

আপডেট সময় ১১:১৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪