ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ভালবাসার প্রমাণ দিতে গিয়ে পবিত্র কুরআন অবমাননা, প্রেমিকা গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক :

পরকীয়া প্রেমিককে ভালবাসার প্রমাণ দিতে গিয়ে পবিত্র কুরআন অবমাননা করার একটি ঘটনার ‘ভিডিও’ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। ভিডিওটি নজরে আসলে স্থানীয় আলেমদের সহযোগিতায় সেই প্রেমিকাকে চিহ্নিত করে পুলিশ। কয়েক ঘণ্টার ব্যবধানে তাকে গ্রেফতার করা হয়েছে। বেরিয়ে আসে কুরআন অবমাননা করার আসল কারণ।

মঙ্গলবার সকালে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত ওসি) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রাত ১২ টার দিকে ওই প্রেমিকার শ্বশুড় বাড়ি আশুলিয়ার শ্রীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার প্রেমিকা (২৫) গোরাট এলাকার আব্দুর রহমানের মেয়ে। তার স্বামী শ্রীপুর এলাকার খলিলুর রহমান।

পুলিশ জানায়, মেয়েটি বিয়ের পর এক ভিন্ন ধর্মের প্রবাসী ছেলের সঙ্গে যোগাযোগ মাধ্যমে নিয়মিত কথা হয়। সেই সুবাদে তাদের মধ্যে পরকীয়া প্রেম হয়। মেয়েটি মুসলিম হওয়ায় প্রেমের সম্পর্ক বিছিন্ন করার সিদ্ধান্ত নেয় প্রবাসী ওই ছেলে। কিন্তু প্রেমিকা নিজ ধর্ম ত্যাগ করার সিদ্ধান্ত নেন। সেজন্য প্রমান হিসেবে মুসলিমদের পবিত্র কুরআন শরীফকে অবমাননা করে একটি ভিডিও ধারণ করে ছেলের কাছে পাঠায়। এরপর তাদের মধ্যে মনোমালিন্য হলে সোমবার রাতেই ছেলেটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে দেয়। বিষয়টি নজরে আসলে অভিযান চালিয়ে কয়েক ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করা হয়।

আশুলিয়ার মধুপুর জামি আরবিয়া মাখজানুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হোসেইন আহমেদ বলেন, একটি ভিডিও আমাদের নজরে আসে। পরে আমরা কুরআন অবমাননার বিষয়টি জানালে তারা তাৎক্ষনিক মেয়েটিকে চিহ্নিত করে তাকে গ্রেফতার করে।

তিনি আরও বলেন, মেয়েটি বিবাহিত। তবুও সে অন্য একটি ধর্মের ছেলের সঙ্গে পরকীয়া করে আসছিল। তাকে সন্তুষ্ট করার জন্যই এই কাজটি করেছে। তার কাজ ইসলাম কখনও সমর্থন করে না তাই তার কঠোর বিচারের দাবি জানাচ্ছি ।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত ওসি) মোস্তফা কামাল বলেন, তাকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে প্রাথমিক তদন্ত শেষে একটি মামলা দায়ের করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ভালবাসার প্রমাণ দিতে গিয়ে পবিত্র কুরআন অবমাননা, প্রেমিকা গ্রেফতার

আপডেট সময় ০৭:০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪