ঢাকা ১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লেবাননে সেনা হত্যার ঘটনায় ক্ষমা চাইল ইসরাইলি বাহিনী

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

দক্ষিণ লেবাননে হামাল চালিয়ে তিন সেনা হত্যার পর ক্ষমা চেয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। এর আগে রোববার লেবাননে সেনাবাহিনীর গাড়িতে বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে অন্তত তিন সেনা সদস্য নিহত হন।

লেবাননের সেনাবাহিনী জানায়, রোববার সীমান্তবর্তী গ্রাম আইন এবেলকে হানাইন শহরের সঙ্গে সংযোগকারী একটি সড়কে ইসরাইলি বাহিনী তাদের গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়। এতে হতাহতের ওই ঘটনা ঘটে।

এই হামলার জন্য ক্ষমা চেয়ে সোমবার (২১ অক্টোবর) এক বিবৃতিতে ইসরাইলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, লেবাননের সেনাবাহিনীর সঙ্গে লড়াই করছে না ইসরাইল। তাদের সেনারা বিশ্বাস করে যে তারা হিজবুল্লাহর একটি গাড়িকে লক্ষ্যবস্তু করছিল। খবর আরব নিউজের।

যদিও গত মাসে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত আটজন সেনা নিহত হয়েছেন। এছাড়া গত বছরের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে, ইসরাইলি হামলায় লেবাননে দুই হাজার ৪৬৪ জন নিহত এবং সাড়ে ১১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

লেবাননে সেনা হত্যার ঘটনায় ক্ষমা চাইল ইসরাইলি বাহিনী

আপডেট সময় ১১:৫৮:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪